Bangladesh: টিপ পড়া নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, এবার পুলিশ ইন্সপেক্টরকে ক্লোজ

গত শনিবারই কপালে টিপ পরায় ঢাকা মহানগর পুলিসের এক কনস্টেবলের কটাক্ষের শিকার হয়েছিলেন তেজগাঁও কলেজের অধ্যাপিকা লতা সমাদ্দার।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: টিপ-কাণ্ড নিয়ে বিতর্ক কিছুতেই থামছে না। এবার টিপ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট করার দায়ে এক ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ আধিকারিককে দায়িত্ব থেকে সরিয়ে (ক্লোজ) দেওয়া হল। পাশাপাশি সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে কর্মরত পুলিশ কর্মী ও আধিকারিকদের টিপ নিয়ে কোনওরকম পোস্ট না করারও নির্দেশ জারি করা হয়েছে।

গত শনিবারই কপালে টিপ পরায় ঢাকা মহানগর পুলিসের এক কনস্টেবলের কটাক্ষের শিকার হয়েছিলেন তেজগাঁও কলেজের অধ্যাপিকা লতা সমাদ্দার। এমনকী প্রতিবাদ জানাতে গেলে তাঁর পায়ের উপর দিয়েও বাইক চাপিয়ে দেন অভিযুক্ত পুলিশ কর্মী। ওই ঘটনার কথা জানাজানি হওয়ার পরেই গোটা দেশজুড়ে নিন্দার ঝড় বয়ে যায়। প্রতিবাদ জানাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অভিনেতা সাজু খাদেম সহ অনেক পুরুষ অভিনেতাই নিজেদের কপালে টিপ পরে প্রতীকী প্রতিবাদ জানান। ইতিমধ্যেই কলেজ শিক্ষিকাকে হেনস্তাকারী পুলিশ কনস্টেবলকে চাকরি থেকে সাময়িক বহিষ্কার করেছে ঢাকা মহানগর পুলিশ।

যদিও তাতেও বিতর্ক থামেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে পুরুষদের টিপ পরে ছবি পোস্ট করাকে কটাক্ষ করে সোমবার দুপুরে ফেসবুকে পোস্ট দেন সিলেট পুলিশে কর্মরত ইন্সপেক্টর লিয়াকত আলী। কুরুচিকর ভাষায় টিপ-কাণ্ডে প্রতিবাদে সরব হওয়াদের আক্রমণ করেন তিনি। তাঁর ওই পোস্ট ঘিরে ফেসবুকে সমালোচনার ঝড় বয়ে যায়। সমালোচনার মুখে অবশ্য ফেসবুক থেকে বুইতর্কিত পোস্ট ডিলিট করে দেন লিয়াকত আলী। কিন্তু রাতেই তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। সেই সঙ্গে কেন তিনি ওই ঘটনা ঘটালেন তা নিয়ে তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান সংবাদমাধ্যমকে বলেন, ‘পুলিশের একজন আধিকারিক হয়ে লিয়াকত আলী অশালীন ভাষায় ফেসবুকে পোস্ট দিয়েছেন। পুলিশ বাহিনীর কোনও সদস্যের ব্যক্তিগত দায় কখনই পুরো বাহিনী নেবে না।’

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়