যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পাওয়া ৫ হিযবুত তাহরী জঙ্গি চাকরি পেল ঢাকা পুলিশে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সময় যত গড়াচ্ছে ততই মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকারের সঙ্গে ইসলামি জিহাদিদের গভীর সখ্যতার প্রকাশ্যে আসছে। ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে নিয়োগ পেয়েছেন জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর শীর্ষ নেতা মাহফুজ আলম। প্রেস সচিব পদে নিয়োগ পেয়েছেন আনসারুল্লাহ বাংলা টিমের অন্যতম পৃষ্ঠপোষক শফিকুল আলম। আর এবার ঢাকা মহানগর পুলিশের কনস্টেবল পদে নিয়োগ করা হয়েছে হিযবুত তাহরীর শতাধিক জঙ্গিকে। তার মধ্যে নাশকতামূলক কাজকর্মের দায়ে সাজাপ্রাপ্ত ৫ কুখ্যাত জঙ্গিও রয়েছেন।

ঢাকা মহানগর পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই পাঁচ কুখ্যাত জঙ্গি হলেন, আসম আলী লাল্টু, আবু নাঈম মিস্টার, লাল মিয়া, শফিউল আলম সাদ্দাম এবং আলী হোসেন। এদের সবার বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের মসরত মদাতি গ্রামে। গত ১৭ অক্টোবর এই পাঁচ কুখ্যাত জঙ্গিকে ঢাকা পুলিশের কনস্টেবল পদে নিয়োগ করা হয়েছে। ৫ জনকেই রাজারবাগ পুলিশ ব্যারাকে আপাতত পোস্টিং দেওয়া হয়েছে। বিষয়টি জানাজানি হতেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। ঢাকা পুলিশের পদস্থ কর্তারাও বিস্মিত হয়েছেন। যদিও চাকরি হারানোর ভয়ে মুখ খুলতে পারছেন না তাঁরা।

রবিবার ঢাকা মহানগর পুলিশের এক অতিরিক্ত কমিশনার পদমর্যাদার আধিকারিক জানিয়েছেন, ‘৫ অগস্ট ক্ষমতার পালাবদলের পরেই হিযবুত তাহরী, হুজি-বি, আনসারুল্লাহ বাংলা টিম-সহ শেখ হাসিনা সরকারের জমানায় নিষিদ্ধ জঙ্গি সংগঠনের গ্রেফারকৃত সদস্যদের কেরানীগঞ্জ, গাজীপুর সহ বিভিন্ন কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলমের নির্দেশে হিযবুত তাহরী জঙ্গিদের ছেড়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, জেল থেকে ছাড়া পাওয়া শতাধিক জঙ্গিকে কনস্টেবল পদে নিয়োগও করা হয়েছে। আর ওই নিয়োগ করেছেন খোদ ঢাকা মহানগর পুলিশের কমিশনার মাইনুল হাসান। যে সমস্ত জঙ্গিরা পুলিশে চাকরি পেয়েছেন তাদের কোনও থানায় পোস্টিং দেওয়া হয়নি। ইসলামী ছাত্র শিবিরের শীর্ষ নেতা সারজিস আলম, হাসনাত আবদুল্লাহের নিরাপত্তা দেখভালের কাজে নিয়োগ করা হয়েছে।’ এ বিষয়ে বহুবার যোগাযোগ করা হলেও ঢাকার পুলিশ কমিশনার তথা ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন নেতা মাইনুল হাসান কোনও মন্তব্য করতে রাজি হননি।

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারাটের দাম?

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

ঝটপট রান্নায় সেরা স্বাদ! বানান চিনাবাদাম বাটা দিয়ে আলু ঝিঙের তরকারি

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

স্বাদে নতুনত্ব! ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলুন বাঁধাকপির চিকেন মোমো

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর