মুজিবের ঘর গুঁড়িয়ে দেওয়ার পুরস্কার, ‘নিশান-ই-পাকিস্তান’ পাচ্ছেন মোল্লা ইউনূস!

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু সেখ মুজিবুর রহমানের ৩২ ধানমন্ডির বাড়ি গুঁড়িয়ে দেওয়া এবং দেশ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার ‘নাটের গুরু’ মোল্লা মুহাম্মদ ইউনূসকে ‘নিশান ই পাকিস্তান’ সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। মূলত মুক্তিযুদ্ধ এবং ভারত বিদ্বেষীদেরই ওই পুরস্কার দেওয়া হয়। ইতিমধ্যেই ঢাকায় নিযুক্ত পাকিস্তানি দূতাবাসের রাজনৈতিক কাউন্সেলর কামরান ধাঙ্গাল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা ইউনূসের প্রেসসচিব শফিকুল আলমের সঙ্গে দেখা করে ইসলামাবাদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। মোল্লা ইউনূসের সম্মতি পেলেই এ বিষয়ে ইসলামাবাদের তরফে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে বলে তিনি জানিয়েছেন। কেননা ‘নিশান-ই-পাকিস্তান’ দেওয়ার বিষয়টি পাক সেনেটেও (জাতীয় সংসদ)  অনুমোদন করাতে হবে। যদিও পাকিস্তান সরকারের দেওয়া ‘নিশান ই পাকিস্তান’ সম্মাননা নেওয়ার বিষয়ে এখনও সম্মতি জানাননি পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের পোষ্যভৃত্য মোল্লা ইউনূস। তবে এই প্রথম বাংলাদেশের কোনও নাগরিককে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান  ‘নিশান-ই-পাকিস্তান’-এ ভূষিত করার সিদ্ধান্ত নিল পাক সরকার।

গত ৫ অগস্ট সেনা বিদ্রোহের মুখে বাংলাদেশ ছেড়ে পালিয়ে দিল্লিতে আশ্রয় নিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার তিন দিন বাদে গত ৮ অগস্ট ক্ষমতায় আসীন হন মুক্তিযুদ্ধের সময় রাজাকার বাহিনীর হয়ে জনমত গঠনের অন্যতম কারিগর তথা স্বঘোষিত মুক্তিযোদ্ধা বিরোধী মোল্লা মুহাম্মদ ইউনূস। যিনি গ্রামীণ ব্যাঙ্কের সুবাদে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে সুদখোর মহাজন হিসাবে পরিচিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পরেই বাংলাদেশকে পাকিস্তানি আমলে ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন পাক গুপ্তচর সংস্থার পোষ্যভৃত্য ইউনূস। শুধু তাই নয়, ভারতকে অশান্ত করতে মুক্তিযুদ্ধের সময়ে গণহত্যাকারীর ভূমিকায় অবতীর্ণ হওয়া পাকিস্তানের সঙ্গে হাতও মিলিয়েছেন। পাকিস্তানের সঙ্গে নতুন করে বিমান ও জাহাজ চলাচল যেমন শুরু করে দিয়েছেন, তেমনই ভারতের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত রাখতে পাক ফৌজকে দিয়ে বাংলাদেশের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়াতে শুরু করেছেন। গত ১০ ফেব্রুয়ারি থেকে ময়মনসিংহের সেনা ঘাঁটিতে ওই প্রশিক্ষণ শুরু হয়েছে।

পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব বাড়ানোর সঙ্গে সঙ্গেই ইসলামাবাদের বিশেষ নির্দেশে গত ৫ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামে জঙ্গি সংগঠনের সদস্যদের দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সুতিকাগার হিসাবে পরিচিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি গুঁড়িয়ে দিয়েছেন। সেই সঙ্গে সুপ্রিম কোর্টকে দিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের মুখে-মুখে ফেরা ‘জয় বাংলা’ শ্লোগানও নিষিদ্ধ করেছেন। ১৯৭১ সালের যুদ্ধে হারের জ্বালা মেটাতে ইউনূসকেই হাতিয়ার হিসাবে ব্যবহার করছে পাক সরকার। আর নিজেদের পোষ্যভৃত্যকে ‘নিশান-ই-পাকিস্তান’ সম্মানে ভূষিত করতে চাইছেন শাহবাজ শরিফরা। উল্লেখ্য, এর আগে মুক্তিযুদ্ধের সময়ে কয়েক লক্ষ বাঙালিকে নৃশংসভাবে খুন করতে পাক সেনাবাহিনীকে মদত জোগানো প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের নাটের গুরু সৈয়দ আলি শাহ গিলানি ‘নিশান-ই-পাকিস্তান’ সম্মানে ভূষিত হয়েছিলেন।

মন পরিষ্কার রাখুন, আপনার কথাবার্তায় ‘বস’ আকৃষ্ট হবে, কর্মক্ষেত্রে বেতন বাড়বে

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ