শেখ হাসিনাকে উচ্ছেদের পিছনে হাত থাকার কথা স্বীকার হাফিজ সাইদের সংগঠনের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা হারানোর পর থেকেই শেখ হাসিনা দাবি জানিয়ে আসছেন, ‘তিনি আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার।’ বঙ্গবন্ধু কন্যা যে মোটেও মিথ্যা বলেননি, তার প্রমাণ মিলল। কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হামলার পিছনে থাকা পাক সন্ত্রাসী সংগঠন জামাত-উদ দাওয়ার তরফে দাবি করা হয়েছে, ‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধে পাকিস্তান ভাঙার বদলা নিতে গত বছর বৈষম্যবিরোধী আন্দোলন সংগঠিত করা হয়েছিল এবং শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর কুর্সি থেকে হটিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধের বদলা নেওয়া হয়েছে।’ মুম্বই ও পহেলগাঁও হামলায় জড়িত আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন জামাত-উদ-দাওয়ার ওই দাবি গিয়ে শোরগোল পড়ে গিয়েছে।

পাকিস্তানের রহিম ইয়ার খানের আল্লাহবাদে জঙ্গিদের এক সভায় হাফিজ সাইদ ঘনিষ্ঠ আন্তর্জাতিক সন্ত্রাসী তথা জামাত-উদ-দাওয়ার শীর্ষ নেতা সাইফুল্লাহ কাসুরি বলেছেন, ‘আমার যখন চার বছর বয়স তখন পাকিস্তান দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি পাকিস্তান ভেঙে বাংলাদেশ গঠনে পূর্ণ মদত জুগিয়েছিলেন। পাকিস্তান ভাঙার বদলা আমরা নিয়েছি। শেখ হাসিনার বিরুদ্ধে গত বছরের ৫ অগস্ট যে আন্দোলন হয়েছিল, ওই আন্দোলন ছিল পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের পরিকল্পিত। হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন সংগঠিত হয়েছছিল, তাতে আগ্নেয়াস্ত্র ও অন্যান্য সব কিছু দিয়ে আমরা সাহায্য করেছি।’ যদিও পহেলগাঁওয়ের হামলার পিছনে তাঁর কোনও হাত ছছিল না বলে দদাবি করেছেন সাইফুল্লাহ। তার কথায়, ‘পহেলগাঁওয়ে হামলার দদিন আমি নিজের নির্বাচনী কেন্দ্রে সাধারণ মানুষের সঙ্গে ছিলাম। কিন্তু ভারত সরকার আমাকেই হামলার মূলচক্রী হিসাবে দাঁড় করিয়েছে। তাতে লাভই হয়েছে। গোটা বিশ্বের কাছে আমার ছোট্ট শহর পরিচিতি লাভ করেছে। আমরা মৃত্যুকে ভয় করি না। আমরা মরে গেলেও ভারতে নাশকতামূলক কাজকর্ম যাতে বন্ধ না হয় তার জন্য নতুন প্রজন্মকে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করছি।’ গত ৭ মে ‘অপারেশন সিঁদুর’ অভিযানে জামাত-উদ-দাওয়ার সদর দফতরে ভারতীয় সেনা যে হামলা চালিয়েছিল, নিজের সঙ্গীর প্রাণ হারানোর কথা স্বীকার করেছেন সাইফুল্লা।

অন্যদিকে গুজরানওয়ালায় আয়োজিত এক সমাবেশে হাফিজ সাইদের ডান হাত মুজাম্মিল হাশমিও একই দাবি করেছেন। তাঁর কথায়, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলছি, আমরা কি করতে পারি, তা গত বছর বাংলাদেশে প্রমাণ করে দিয়েছি। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উচ্ছেদের জন্য যে আন্দোলন সংগঠিত হয়েছিল, তাতে বিশেষ ভূমিকা ছিল আমাদের। ওই আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে একাত্তরে পাকিস্তানকে দু’টুকরো করার বদলা নিয়েছি। বাংলাদেশের মাটিতে ভারতকে আমরা হারিয়ে দিয়েছি। আজ বাংলাদেশে যিনি প্রধান উপদেষ্টা সেই মুহাম্মদ ইউনূস পাকিস্তানের চর। আমাদের লোক। বাংলাদেশ ফের পাকিস্তানের সঙ্গে জুড়বে।’

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের