শেখ হাসিনাকে ফাঁসির সাজা দেওয়ায় ইউনূসকে ধন্যবাদ জানালেন পাকিস্তানের রাষ্ট্রদূত

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির সাজাকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। বুধবার (১৯ নভেম্বর) শেখ হাসিনা উচ্ছেদ আন্দোলনের অন্যতম হোতা তথা ক্রীড়া ও যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে দেখা করে বঙ্গবন্ধু কন্যাকে ফাঁসির সাজা শোনানোয় তদারকি সরকারকে শুভেচ্ছা জানান ঢাকায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার। সূত্রের খবর, ক্রীড়া উপদেষ্টাকে পাক দূত বলেন, ‘১৯৭১ সালে শেখ মুজিবকে ফাঁসিতে না ঝুলিয়ে বড় ভুল করেছিলেন ইয়াহিয়া খান-জুলফিকার আলি ভুট্টোরা। ৫৪ বছর বাদে সেই ভুল শুধরে নিয়েছেন আপনারা। মুক্তিযুদ্ধে যারা পাকিস্তানকে সমর্থন জানিয়েছিলেন সেই রাজাকারদের ফাঁসিতে ঝুলিয়েছিলেন শেখ হাসিনা। মুহাম্মদ ইউনূসের সরকার রাজাকার হত্যার প্রতিশোধ নিয়েছে। তার জন্য আপনাদের বিশেষ ধন্যবাদ জানাচ্ছি।’ দিল্লি যাতে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণে বাধ্য হয়, তার জন্য ঢাকাকে সব রকমের সাহায্য করারও প্রতিশ্রুতি দিয়েছেন পাক রাষ্ট্রদূত।

গত বছরের ৫ অগস্ট সেনা অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে দিল্লিতে আশ্রয় নেন ত‍ৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার তিন দিনের মাথায় তদারকি সরকারের প্রধান হন একাত্তরের মুক্তিযুদ্ধে রাজকার বাহিনীর অন্যতম নেতা মুহাম্মদ ইউনূস। ক্ষমতায় বসেই একাত্তরের গণহত্যা ও গণধর্ষণের হোতা পাক শাসকদের সঙ্গে দহরম-মহরম বাড়ান। পাকিস্তানের সঙ্গে ব্যবসা বাণিজ্য বাড়ানোর পাশাপাশি সামরিক সম্পর্কও বৃদ্ধি করা হচ্ছে। ভারতে নাশকতা চালাতে জয়েশ ই মহম্মদ, লস্কর ই তৈয়বা সহ পাক জঙ্গি সংগঠনগুলিকে বাংলাদেশের মাটি ব্যবহারের সুযোগ করে দিয়েছে। ভারত বিরোধী ষড়যন্ত্র রচনায় ঘন ঘন ঢাকায় আসছেন পাকিস্তানের শীর্ষ সেনা আধিকারিকরা।

গত বছরের জুলাইয়ে সরকার উচ্ছেদ আন্দোলন দমাতে বলপ্রয়োগ ও গণহত্যার অভিযোগে গত সোমবারই (১৭ নভেম্বর) ‘ক্যাঙ্গারু কোর্ট’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর জমানার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে ফাঁসির সাজা শুনিয়েছিল। যদিও অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল-সহ একাধিক মানবাধিকার সংগঠন ওই বিচার নিয়ে প্রশ্ন তুলেছে। সুষ্ঠ ও ন্যায় বিচার হয়নি বলে জানিয়ে দিয়েছে। দিল্লি ও বেজিংয়ের তরফ থেকেও শেখ হাসিনার ফাঁসির রায় নিয়ে সংযমী প্রক্রিয়া দেওয়া হয়েছে। সেখানে পাকিস্তানের তরফে সরাসরি ওই রায়কে স্বাগত জানানো হয়েছে।

এদিন বিকেলে সচিবালয়ে তদারকি সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা তথা শেখ হাসিনা উচ্ছেদ আন্দোলনের অন্যতম পান্ডা আসিফ মাহমুদের সঙ্গে দেখা করেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত ইমরান হায়দার। সৌজন্য বৈঠকের সময়ে অতি দ্রুত সময়ে সেখ হাসিনাকে ফাঁসির সাজা শোনানোয় তদারকি সরকারকে শুভেচ্ছা জানান তিনি। পাশাপাশি দুই দেশের মধ্যে সম্পর্কের বন্ধন আরও মজবুত করতে ক্রীড়াক্ষেত্রে দুই দেশের খেলোয়াড়দের দ্বিপাক্ষিক সফরের উপরেও বিশেষ জোর দেন। বৈঠক শেষে রাখঢাক না রেখে পাক রাষ্ট্রদূত ইমরান হায়দর সাংবাদিকদের বলেন, ‘বর্তমানে পাকিস্তান সরকারের সঙ্গে বাংলাদেশের যুব ও ক্রীড়া এবং সাংস্কৃতিক সম্পর্ক বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতেও এই সম্পর্ক অটুট থাকবে বলে আশা করছি।’ পাক রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে ইউনূসের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘ফ্যাসিবাদী শেখ হাসিনাকে ফাঁসির সাজা দেওয়ায় তদারকি সরকারকে ধন্যবাদ জানাতেই পাকিস্তানি রাষ্ট্রদূত দেখা করতে এসেছিলেন। বড় ভাই হিসাবে বাংলাদেশের , যুব ও ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে আমাদের আরও বেশি করে সাহায্যের আশ্বাস দিয়েছেন। পাকিস্তান ও বাংলাদেশের ক্রিকেট ও ফুটবলের উন্নয়নে বেশি সংখ্যক দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন নিয়ে আলোচনা হয়েছে।’

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু