করতোয়া নদীতে নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৫০, অব্যাহত উদ্ধার অভিযান

মৃতদের মধ্যে মাত্র ২৫ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। এখনও নিখোঁজ ৬১ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়: করতোয়া নদীতে (Karatoya River) রবিবার দুপুরের নৌকাডুবির (Boat Capsize) ঘটনায় মৃতের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে। আজ সোমবার রাত পর্যন্ত ৫০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।  মৃতদের মধ্যে মাত্র ২৫ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। এখনও নিখোঁজ ২৭ জন। নিখোঁজদের উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। আত্মীয়দের খোঁজে দুর্ঘটনাস্থলের কাছে ভিড় জমিয়েছেন অসংখ্য মানুষ। নিহতদের বাড়ি পঞ্চগড় জেলার বোদা, দেবীগঞ্জ ও ঠাকুরগাঁও জেলায়।

গতকাল রবিবার মহালয়ার দিন বদেশ্বরী মন্দিরে (Badeswari Temple) পুজো দিতে যাওয়ার পথে পঞ্চগড়ের বোদা উপজেলার আউলিয়া ঘাটের কাছে শতাধিক যাত্রী সহ ডুবে যায় একটি নৌকা। দুর্ঘটনার পরেই শুরু হয় নিখোঁজ যাত্রীদের উদ্ধারকার্য। রাত পর্যন্ত ৩২ জনের মৃতদেহ উদ্ধার হয়। আজ সোমবার সকালে ফের শুরু হয় উদ্ধারকার্য। পঞ্চগড়সহ আশপাশের জেলার দমকলের আটটি ইউনিটের কর্মীরা উদ্ধার অভিযানে সামিল হয়েছেন। এছাড়াও  রংপুর, কুড়িগ্রাম ও রাজশাহীর তিনটি ডুবুরি ইউনিটের নয়জন ডুবুরি উদ্ধার কাজে অংশ নিয়েছেন। প্রতিবেদন লেখা পর্যন্ত নদী থেকে আরও ১৮ জনের মরদেহ উদ্ধার করেন দমকল কর্মীরা। যদিও তাদের পরিচয় শনাক্ত হয়নি।

পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (PanchaGarh Additional District Magistrate) ও তদন্ত কমিটির প্রধান দীপঙ্কর রায় (Dipankar Roy) জানিয়েছেন, নৌকাডুবিতে এখনও পর্যন্ত যে ৫০ জনের মৃতদেহ উদ্ধার করা ৬৫ জন নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনাস্থল থেকে ৩০ কিলোমিটার পর্যন্ত উদ্ধারকার্য  পরিচালনা করা হচ্ছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের