পুত্রসন্তানের মা হলেন পরীমণি

Share:

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার অবসান! পুত্রসন্তানের মা হলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। আজ কিছুক্ষন আগেই অর্থাৎ বিকাল ৫টা ৩৬ মিনিট নাগাদ বাংলাদেশের রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে একটি পুত্র সন্তানের জন্ম দিলেন পরীমণি। আর এই বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক রায়হান জুয়েল। আপাততঃ সন্তান ও মা উভয়েই সুস্থ রয়েছেন।

বাংলাদেশের টপ এবং চর্চিত নায়িকা হলেন পরীমণি। যাঁকে ঘিরে গতবছর চলেছে একাধিক বিতর্ক। একাধিক অভিযোগের শিকার হয়েছিলেন তিনি। মাদক দ্রব্য পাচার থেকে শুরু করে ভুলভাল ভিডিও ভাইরাল হওয়া সবটারই প্রকোপ পড়েছিল নায়িকার জীবনের উপর। এরই মধ্যে সিনেমার শ্যুটিংও চালাতে থাকেন তিনি। গতবছর শেষেই পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রিত হলেও চলতি বছরের শুরু থেকেই আবার তাঁকে নিয়ে ফের আইনি টানাপোড়েন শুরু হয়। যাই হোক সেসব পরের কথা। চলতি বছরের শুরুতেই আচমকাই শোনা যায় যে, মা হতে চলেছেন পরীমণি।

কিন্তু তাঁর বাচ্চার বাবা কে, সেই বিষয়ে তখন না জানা গেলেও, পরে জানা যায় ঢালিউডের সুপারস্টার শরিফুল রাজ।অক্টোবরে একটি ছবির সেট থেকেই প্রেম হয়। মা হওয়ার খবর শোনা মাত্রই তাঁরা বিয়ে করে নেন। পরে অবশ্য শোনা যায়, গত বছর ১৭ অক্টোবর গোপনে বিয়ে করে নিয়েছিলেন রাজ পরীমনি। এরপর চলতি বছরের ২২ জানুয়ারি ১০১ টাকা কাবিনে পারিবারিক আয়োজনে পরীমণির বনানীর বাড়িতে সামাজিক মতে বিয়ে হয় তাঁদের। আর তাঁদের বিয়েতে উকিল ছিলেন পরিচালক রেদওয়ান রনি। এরপর থেকেই স্বামীর সঙ্গে সুখের সংসার তাঁর, বিয়ের পর হানিমুন, তারপর প্রথম বেবি বাম্প প্রকাশ্যে আনা। দিন কয়েক ধরেই নতুন অতিথির আসার প্রস্তুতি সারছিলেন তাঁরা। নতুন নতুন পোশাক, শপিং, বিছানা ভর্তি জামা-কাপড়

আজকের রাশিফল: মায়ের পরামর্শ নিন, বিপদে কাজে লাগবে, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান…

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক