‘বিএনপি নেতাদের হাতে হ্যারিকেন ধরাতেই হবে’, ফের বেফাঁস মন্তব্য শেখ হাসিনার

দেশের প্রশাসনিক প্রধানের মুখে এমন মন্তব্য শুনে কার্যত হতবাক সাধারণ মানুষ থেকে বুদ্ধিজীবীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পদ্মা সেতুতে (Padma Bridge) নিয়ে গিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী (Former Prime Minister) বেগম খালেদা জিয়াকে (Khaleda Zia) ফেলে দেওয়ার নিদান শুনিয়ে বিতর্কে জড়িয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Prime Minister Sk. Hasina)। তাঁর ওই মন্তব্যের প্রতিবাদে সমালোচনার ঝড় উঠেছিল। কিন্তু সেই সমালোচনাতে যে তাঁর কিছু যায় আসে না, তা বুঝিয়ে দিলেন বঙ্গবন্ধু কন্যা। এবার বিএনপি নেতাদের হাতে হ্যারিকেন ধরিয়ে দেওয়ার ডাক দিলেন তিনি। দেশের প্রশাসনিক প্রধানের মুখে এমন মন্তব্য শুনে কার্যত হতবাক সাধারণ মানুষ থেকে বুদ্ধিজীবীরা।

সম্প্রতি দেশে বিদ্যু‍ৎ সঙ্কট (Power Crisis) তুঙ্গে পৌঁছেছে। ঘন্টার পর ঘন্টা ডুবে থাকছে একের পর এক জেলা। পড়াশোনা থেকে ব্যবসা বাণিজ্য-সব লাটে উঠেছে। ফলে ক্ষোভ বেড়ে চলেছে। আর দেশে বিদ্যুতের অভাবনীয় সঙ্কট নিয়ে সম্প্রতি হ্যারিকেন নিয়ে আন্দোলনে নেমেছিল বিরোধী দল বিএনপি। আর তাতেই বেজায় খাপ্পা প্রধানমন্ত্রী। আজ সোমবার আওয়ামী লীগের শাখা সংগঠন কৃষক লীগের রক্তদান কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে তিনি বলেন, ‘আমি দেখেছি বিএনপি নেতারা হ্যারিকেন নিয়ে আন্দোলন করছেন। তো তাদের হাতে হ্যারিকেন  ধরিয়ে দিতে হবে। তাদের সবার হাতে হারিকেন ধরিয়ে দেন। আর দেশের মানুষকে আমরা নিরাপত্তা দেব এবং দেশের মানুষ যাতে ভাল থাকে সেই ব্যবস্থা নেব।’

বিদ্যু‍ৎ বাঁচাতে সরকারের পক্ষ থেকে যে সব মানুষ মারা ও ব্যবসা লাটে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার পক্ষে সাফাই দিতে গিয়ে প্রধানমন্ত্রী দাবি করেন, ‘বিদ্যু‍ৎ সাশ্রয়ে আমেরিকা, ভারত সহ উন্নতিশীল দেশগুলি হিমশিম খাচ্ছে। জ্বালানি বাঁচাতে আমরা আগাম ব্যবস্থা নিয়েছি যেন ভবিষ্যতে কোন বিপদে না পড়ি, সাশ্রয়ী হয়েছি। কিন্তু সাশ্রয়ী হওয়ার অর্থ এই নয় যে এখান থেকে লুটপাট করে খেয়েছি। লুটপাটতো বিএনপিই করে গেছে। আমরা সেই লুটপাট বন্ধ করে উন্নতি করেছি নইলে কিভাবে মাত্র ৩ বা সাড়ে ৩ হাজার মেগাওয়াট থেকে আজকে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষমতা অর্জন করেছি।’

 

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়