নূপূর শর্মার মন্তব্যকে সমর্থন পোস্ট, সিলেটে গ্রেফতার হিন্দু যুবক

ধৃতের বাড়ি সিলেটের (Syllet) গোয়াইনঘাট উপজেলার জাফলং চা বাগানের বাসিন্দা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পয়গম্বর হজরত মহম্মদকে (Prophet Hazrat Mohammad) নিয়ে বিজেপি (BJP) নেত্রী নূপূর শর্মার (Nupur Sharma) কটূক্তির প্রতিবাদে গত কয়েকদিন ধরেই বিক্ষোভ আন্দোলনে উত্তাল গোটা দেশ। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও বিক্ষোভ প্রদর্শন করছে কট্টরপন্থী মুসলিম সংগঠনগুলি (Extremist Islamic Organization)। তার মধ্যেই কার্যত আগুনে ঘি ঢালার কাজ করলেন সিলেটের এক হিন্দু যুবক। বিজেপি নেত্রীর কটূক্তিকে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট করেছেন শ্রাবণ সাঁওতাল রাজ (Sravan saontal Raj) নামে ওই যুবক। আর ওই ঘটনা ঘিরে যাতে মৌলবাদীরা নতুন করে অশান্তি পাকাতে না পারে, তার জন্য সোমবার সকালেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বাড়ি সিলেটের (Syllet) গোয়াইনঘাট উপজেলার জাফলং চা বাগানের বাসিন্দা।

পয়গম্বরকে নিয়ে বিজেপি নেত্রীর কটূক্তির প্রতিবাদে দেশের বিভিন্নস্থানে গত কয়েকদিন ধরে নারায়ণগঞ্জ সহ একাধিক এলাকায় প্রতিবাদ আন্দোলনের নামে অশান্তির ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীদের হাতে একাধিক পুলিশ কর্মী-আধিকারিক আক্রান্ত হয়েছেন। রবিবার বাগেরহাটে দীপক সরকার নামে এক হিন্দুর বাড়িতেও হামলা চালিয়েছে মৌলবাদীরা। আর তার পরেই কার্যত আতঙ্কিত হয়ে পড়েছেন হিন্দুরা।

তার মধ্যেই গোয়াইনঘাটের চা বাগানের শ্রমিক শ্রাবণ সাঁওতাল রাজ নামে এক হিন্দু যুবক সরাসরি নূপূর শর্মাকে সমর্থন জানিয়ে পোস্ট করায় এলাকায় নতুন করে উত্তেজনা ছড়ায়। কোনও ঝুঁকি না নিয়ে সোমবার সকালেই ডিজিটাল নিরাপত্তা আইনে ওই যুবককে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানার পুলিশ। থানার ওসি কেএম নজরুল ইসলাম জানিয়েছেন, নূপুরকে সমর্থন করে ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দেওয়ার দায়ে সাঁওতাল রাজ নামে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। এলাকায় যাতে আপ্রীতিকর ঘটনা না গটে তার জন্য বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।  

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

এক মুঠো ভাত বেশি চাওয়ায় জুটল চড়! মিড-ডে মিল খেতে গিয়ে আহত পঞ্চম শ্রেণির পড়ুয়া

পণের দাবিতে মারধর চিকিৎসক স্বামীর, বিয়ের দেড় মাসের মধ্যে মৃত্যু তরণীর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

পর্যটকদের জন্য সুখবর, শীঘ্রই খুলতে চলেছে হলং বাংলো!

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

খড়গপুর আইআইটি থেকে বি-টেক করার ইচ্ছে জয়েন্ট এন্ট্রান্সে তৃতীয় উমঙ্গের

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন