সুধাকর ডালেলা নন, ঢাকায় ভারতীয় রাষ্ট্রদূত হয়ে যাচ্ছেন প্রণয় ভার্মা

বর্তমানে ভিয়েতনামে ভারতীয় রাষ্ট্রদূতের দায়িত্ব সামলাচ্ছেন ১৯৯৪ সালের ইন্ডিয়ান ফরেন সার্ভিসের (আইএফএস) ক্যাডার।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ভারতের রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়ে ঢাকায় আসছেন প্রণয় ভার্মা (Pranay Kumar Verma)। তিনি বিক্রম দোরাইস্বামীর (Vikram Doraiswami) স্থলাভিষিক্ত হচ্ছেন। বর্তমানে ভিয়েতনামে (Vietnam) ভারতীয় রাষ্ট্রদূতের দায়িত্ব সামলাচ্ছেন ১৯৯৪ সালের ইন্ডিয়ান ফরেন সার্ভিসের (আইএফএস) ক্যাডার। বিক্রম দোরাইস্বামী (Vikram Doraiswami) ব্রিটেনে (UK) ভারতীয় রাষ্ট্রদূতের দায়িত্ব নিচ্ছেন। তবে কবে প্রণয় ভার্মা (Pranay Kumar Verma) ঢাকায় রাষ্ট্রদূতের দায়িত্ব নেবেন, তা এখনও জানা যায়নি। আগে অবশ্য শোনা গিয়েছিল, বিক্রম দোরাইস্বামীর জায়গায় ভারতীয় রাষ্ট্রদূত হয়ে ঢাকায় আসতে পারেন মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় দূতাবাসের উপ প্রধান সুধাকর ডালেলা (Sudhakar Dhalela)।  

পড়শি দেশ হিসেবে বাংলাদেশকে যথেষ্টই গুরুত্ব দিচ্ছে মোদি সরকার (Modi Government)। আর ঢাকার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ককে আগে এগিয়ে নিয়ে যেতে ঝানু কূটনীতিবিদ হিসেবে পরিচিত প্রণয় ভার্মাকে রাষ্ট্রদূতের দায়িত্ব দিয়ে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। ১৯৯৪ সালের আইএফএস ক্যাডার প্রণয় ভার্মা হংকং, সানফ্রানসিস্কো, ওয়াশিংটন ডিসি ও কাঠমান্ডুর ভারতীয় দূতাবাসে কূটনীতিবিদ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালের ২৫ জুলাই ভিয়েতনামে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে যোগ দেন।

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক প্রণয় ভার্মা কর্মজীবন শুরু করেছেন এক বেসরকারি সংস্থায়। টাটা স্টিলে (Tata Steel) বেশ কয়েক বছর চাকরি করেছিলেন। ভারতের পরমাণু কূটনীতিক হিসেবে অ্যাটমিক এনার্জিতে কাজ করেন। ২০১৭ সাল থেকে ভিয়েতনামে রাষ্ট্রদূত পদে যোগ দেওয়ার আগে পর্যন্ত ভারতীয় বিদেশ মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া বিভাগে বিশেষ দায়িত্বে ছিলেন।

চার সন্তানের বাবার প্রেমের ফাঁদে দুই সন্তানের মা, বিয়ের প্রতিশ্রুতির আড়ালে ভয়াবহ নির্যাতন

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে বাস উল্টে মৃত ৬, আহত ১৯

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

আধুনিক ফিচার্স সহ Realme লঞ্চ করল শক্তিশালী স্মার্টফোন, জানুন দাম কত

আসছে আইফোন ১৮ প্রো, এবার বদলে যেতে পারে বহু পরিচিত ফিচার

RCB vs GT: বৃষ্টিতে কোয়ালিফায়ার ১ বাতিল হলে IPL ফাইনালে খেলবে কোন দল?

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

অবিশ্বাস্য ডিসকাউন্ট Samsung Ultra 5G ফোনে, ২৩ হাজারের বেশি ছাড়ে কেনার সুযোগ

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

শিগগিরই লঞ্চ হতে চলেছে Redmi Turbo 5, জেনে নিন ফিচার

অজান্তেই কিডনির ক্ষতি করছেন না তো? প্রতিদিনের এই ৬ অভ্যাস বদলান এখনই

শান্তিচুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানে হামলা আমেরিকার, ফের যুদ্ধ শুরু?