বাংলাদেশে ভয়ঙ্কর ঘটনা, হিন্দু সেজে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময়ে পাকড়াও মহিলা-সহ ১০

Share:

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশে হিন্দু সেজে ডাকাতি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল ৮ মহিলা। এই ঘটনায় ৮ জন মহিলা সহ পুলিশের হাতে গ্রেপ্তার ১০ জন। বাংলাদেশের টাঙ্গাইলের মির্জাপুরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। এইসময় বাংলাদেশ পুলিশের হাতে গ্রেপ্তার হন তাঁরা।

এই নিয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার জানান,এই ডাকাতের দলটি গাজীপুরের সালনা থেকে শুক্রবার রাতে একটি হায়েস গাড়ি নিয়ে মির্জাপুরের সোহাগপুরে এসে একটি হিন্দু বাড়িতে ডাকাতির প্রস্ততি নিচ্ছিল। এর জন্য ডাকাতদলের মহিলা সদস্যরা শাখা-সিঁদুর পরে হিন্দু সাজছিল। এইসময় জেলা গোয়েন্দা পুলিশের(ডিবি-উত্তর)ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএমএস দোহার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। শুধু তাই নয় তাঁদের ব্যবহৃত হায়েস গাড়িটিও আটক করা হয়েছে।

এই নিয়ে পুলিশ সুপার আরো জানান,ওই ডাকাত দলের প্রত্যেকেই প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অভিযুক্তরা নিজেদের অপরাধ স্বীকার করে নিয়েছেন। তাঁরা জানিয়েছেন বিভিন্ন বাড়িতে ডাকাতির আগে নানা তথ্য সংগ্রহ করত তাঁরা। এরপর সেই বাড়ি গুলিতে হানা দিত।

অভিযুক্তরা হলেন সুরত মিয়া (৩৮), তাসলিমা (৩২), মো. সেলিম সরকার (৩৭), আসমা বেগম (৩০), মোছা. আলেয়া (৩৭), সোনিয়া আক্তার (২১), মোছা. রিফা আক্তার (২৬), আকলিমা বেগম (৪০), সেলিনা বেগম (৩২) ও জুলেখা বেগম (৩১)।

পুজোর আগে ফের দুর্যোগের ভ্রুকুটি! কোথায় কোথায় হবে ভারী বৃষ্টি?

নিউ ইয়র্কে মর্মান্তিক দুর্ঘটনা! মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত তরুণী ও তাঁর বন্ধুর

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হচ্ছেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

শিশুদের ‘যৌন নির্যাতন’ নিয়ে কেন্দ্রের কড়া বার্তা, চাপের মুখে বড় পদক্ষেপ মেটার

নন্দীগ্রামে হাসি রানি রথের মনোনয়ন পেশের সময় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

সুবর্ণ সুযোগ, মাত্র ২০ হাজারে মিলবে ৭০০০mAh ব্যাটারি-সহ Realme 5G ফোন

কোলাহল থেকে দূরে থাকতে চান? এবার পুজোয় ঢুঁ মারতে পারেন এই তিন রাজবাড়িতে

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র