বাংলাদেশে আরও মহার্ঘ চিনি, দাম বেড়ে ১১২

বাংলাদেশে জল, গ্যাস ইত্যাদি অত্যাবশ্যকীয় জিনিসের দাম বাড়ার পর এবার বাড়ল চিনির দাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: বেহাল অর্থনীতি, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম লাগামছাড়া, সেই অবস্থায় মরার উপর খাঁড়ার ঘা। বাংলাদেশে (Bangladesh)  জল, গ্যাস ইত্যাদি অত্যাবশ্যকীয় জিনিসের দাম বাড়ার পর এবার বাড়ল চিনির (Sugar) দাম। প্রতিবেশি দেশে চিনির দাম বেড়ে দাঁড়াল কেজি প্রতি ১১২ টাকা। ক্রমাগত এমন মূল্যবৃদ্ধির জেরে বিপাকে পড়েছেন সেদেশের সাধারণ মানুষ।

বৃহস্পতিবার বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন (বিএসআরএ)সেদেশে চিনির সঙ্কট ও চলমান অস্থিরতার মধ্যেই দাম বাড়ানোর কথা ঘোষণা করেছে। এর আগে খোলা বাজারে চিনির দাম প্রতি কেজিতে ছিল ১০৭ টাকা। পাঁচ টাকা বাড়িয়ে নতুন দাম করা হয়েছে ১১২ টাকা। নতুন দাম আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। বিএসআর-এর বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ ফেব্রুয়ারি থেকে নতুন দামে বিক্রি হবে চিনি। খুচরা পর্যায়ে কেজিতে পাঁচ টাকা বেড়েছে খোলা ও প্যাকেটজাত চিনি। পরিশোধিত খোলা চিনি প্রতি কেজি বিক্রি হবে ১০৭ টাকায়; আর পরিশোধিত প্যাকেটজাত চিনি বিক্রি হবে প্রতি কেজি ১১২ টাকায়।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন আরও জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত চিনির ঊর্ধ্বমুখী দাম, ডলারের বাড়তি বিনিময় হার এবং স্থানীয় পরিশোধনকারী মিলগুলোর উৎপাদন ব্যয় বিবেচনা করে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য তিন মাস আগে বাংলাদেশে গত বছর নভেম্বর মাসে খুচরা পর্যায়ে চিনির দাম বাড়ানো হয়েছিল।

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

দুর্গাপুরে কালীপুজোর মেলায় বসবে না নাগরদোলা, বড় নির্দেশ পুলিশ প্রশাসনের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

দুবাই নাকি তুরষ্ক? কোথায় আছেন ‘পাথর সম্রাট টুলু মণ্ডল? সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

বড়সড় ভাঙন, সুর বদলে মমতার প্রশংসা ঋত শিবিরে থাকা একাধিক বিধায়কের

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির