বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদের মূল্য, তরুণকে গাছে বেঁধে হাত-পা কেটে নিল জামায়াতের সন্ত্রাসীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ‘রাজাকার’ মোল্লা ইউনূসের জমানায় বেপরোয়া হয়ে উঠেছে মুক্তিযুদ্ধ বিরোধী জামায়াতে ইসলামীর সন্ত্রাসীরা। গত কয়েকদিন ধরেই দেশ জুড়ে নজিরবিহীন তাণ্ডব চালিয়ে যাচ্ছে ধর্মের কারবারীরা। এবার বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদ জানাতে গিয়ে জামায়াতের সন্ত্রাসীদের নৃশংস হামলার শিকার হল এক তরুণ। তাঁকে খুঁটিতে বেঁধে কুপিয়ে হাত-পা কেটে নিয়েছে সন্ত্রাসীরা। অভিযোগ পেয়ে জামায়াতের দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে চলছে তল্লাশি। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উমরপুর ঘাট এলাকায়।

নির্যাতিত তরুণ আবু সুফিয়ানের পরিবার জানিয়েছে, কয়েকদিন আগে তাঁদের আত্মীয়া এক কিশোরীকে অপহরণ করে এক যুবক। ওই অপহরণের ঘটনা নিয়ে মামলা করলে পুলিশ মেয়েটিকে উদ্ধারের পাশাপাশি অপহরণকারী যুবককেও গ্রেফতার করে। কিন্তু জামিনে বেরিয়ে সেই যুবক আবার মেয়েটিকে উত্ত্যক্ত করতে শুরু করে দেয়। গত বুধবার বিকেলে আবু সুফিয়ান উমরপুর ঘাটে ডেকে কিশোরীকে বিরক্ত না করতে ওই যুবককে আনুরোধ করে। তখন আবদুর রাজ্জাক, শাহ আলম-সহ জামায়াত-শিবিরের কর্মীরা ওই যুবকের পক্ষ নিয়ে সুফিয়ানকে মারতে শুরু করেন। তাঁরা রাজ্জাকের দোকানের সামনে বিদ্যুতের খুঁটিতে বেঁধে সুফিয়ানকে প্রথমে এলোপাথাড়ি কোপাতে থাকে। পরে হাত পা কেটে নেয়।  মারধরের সময়ে জামায়াতের সন্ত্রাসীদের কাছে প্রাণভিক্ষা চান সুফিয়ান। কিন্তু তাঁর আর্তিতে কর্ণপাত করেনি সন্ত্রাসীরা।

পরের দিন বৃহস্পতিবার রাতে আক্রান্ত সুফিয়ানের বাবা রবিউল ইসলাম জামায়াতের তিন সন্ত্রাসীর নামে শিবগঞ্জ থানায় একটি মামলা করেছেন। ওই অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেফতার করে পুলিশ। দলের সন্ত্রাসীদের আড়াল করতে আসরে নেমেছেন শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমির সাদিকুল ইসলাম। ধৃতদের নির্দোষ হিসাবে দাবি করে তিনি বলেন, ‘কে বা কারা রাতের অন্ধকারে এই ঘটনা ঘটিয়ে জামায়াতের ওপর দোষ চাপাচ্ছে। নির্বাচনের আগে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটা ঘটানো হয়েছে। জামায়াতের জড়িত থাকার প্রশ্নই আসে না।’

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

কন্যায় সূর্যের গোচর, ১৭ অক্টোবর পর্যন্ত ৬ রাশির জাতকদের ‘আচ্ছে দিন’

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো