হৃদয় মণ্ডলকে ফাঁসানোর অভিযোগ উঠল স্কুলের প্রধান শিক্ষক ও পুলিশের বিরুদ্ধে

খোদ বাদীই এমন বিস্ফোরক অভিযোগ করায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুন্সিগঞ্জ: মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগে বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডলকে ফাঁসিয়ে দেওয়ার ঘটনা নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তাল দেশ। তার মধ্যেই বিস্ফোরক দাবি করেছেন যাঁর দায়ের করা মামলার ভিত্তিতে জনপ্রিয় শিক্ষককে গ্রেফতার করা হয়েছে সেই আসাদ মিঁয়া। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষা‍ৎকারে তিনি বলেছেন, ‘হৃদয় স্যরকে আমার চাকরিজীবনে ধর্ম নিয়ে কোনও মন্তব্য করতে শুনিনি। তিনি একজন ভালো শিক্ষক। স্কুলের প্রধান শিক্ষকই আমাকে বাদী হতে বলেছিলেন, তাই বাদী হয়েছি।’ শুধু প্রধান শিক্ষক নয়, স্থানীয় থানার পুলিশও যে বাদী হতে চাপ দিয়েছিল, তাও জানিয়েছেন তিনি। খোদ বাদীই এমন বিস্ফোরক অভিযোগ করায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও বাদী হতে চাপ সৃষ্টি করার অভিযোগ অস্বীকার করেছেন জামায়েত সমর্থক হিসেবে পরিচিত প্রধান শিক্ষক।

মুন্সিগঞ্জ সদর উপজেলার বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ে গত ১০ বছর ধরে ইলেকট্রিশিয়ান পদে কর্মরত আসাদ মিঁয়া। চতুর্থ শ্রেণির কর্মচারিই গত কয়েকদিন ধরে দেশের সংবাদমাধ্যমের খবরের শিরোনামে। বৃহস্পতিবার প্রথমবারের মতো মুখ খুলে তিনি বলেন, ‘গত ২২ মার্চ রাত সাড়ে ১০টা নাগাদ মুন্সিগঞ্জ সদর থানায় আমাকে যেতে বলেন প্রধান শিক্ষক। সেই নির্দেশ পাওয়ার পরে আমি থানায় যাই। থানায় যাওয়ার পরে প্রধান শিক্ষক জানান, বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডলের বিরুদ্ধে আমাকে বাদী হয়ে মামলা দায়ের করতে হবে। পুলিশের লেখা এজাহার প্রধান শিক্ষক ও পুলিশ আমাকে পড়ে শোনায়। কিন্তু এজাহার তৈরির আগে আমার সঙ্গে কোনও আলোচনা করা হয়নি।’

মামলার এজাহারে লেখা হয়েছে, ‘শিক্ষক হৃদয় মণ্ডল কিছুদিন ধরে ইসলাম ধর্ম নিয়ে বিভিন্ন ধরনের বিদ্রূপ ও কটূক্তিমূলক কথাবার্তা বলে আসছেন।’ যদিও তা মানতে চাননি খোদ বাদী আসাদ মিঁয়া। তাঁর কথায়, ‘স্যরের যে অডিও রেকর্ড করা হয়েছে তা আমি শুনিনি। ছাত্রদের কাছ থেকে মৌখিক বক্তব্য শুনেছি। ঘটনার সময়ে আমি নিচতলায় ছিলাম। ছাত্ররা যখন লিখিত অভিযোগ নিয়ে প্রধান শিক্ষকের কাছে যাচ্ছিল তখন শুনেছিলাম।’

স্কুলে বিক্ষোভের দিন ছাত্রদের পাশাপাশি বহিরাগত অনেকে ছিলেন বলেও জানিয়েছেন আসাদ। তাঁর কথায়, ‘ঘটনার দিন হৃদয় স্যরকে প্রধান শিক্ষক ডেকে পাঠিয়েছিলেন। স্যরকে ছাত্রদের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছিলেন প্রধান শিক্ষক। কিন্তু, স্যর তাতে রাজি হননি। তিনি ওই মন্তব্য করেননি বলে জানিয়েছিলেন।’

তাঁকে জোর করে বাদী বানানোর জন্য যাঁর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন আসাদ, সেই  প্রধান শিক্ষক আলাউদ্দিন আহম্মেদ নিজের দায় ঝেড়ে ফেলেছেন। তাঁর কথায়, ‘আসাদকে মামলার বাদী হতে বলেছে তা আমি জানি না। স্কুলের অন্যান্য শিক্ষক, অভিভাবক প্রতিনিধি ও স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতির সঙ্গে আলোচনা করেই সব করা হয়েছে।’ মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিনহাজ-উল-ইসলাম সাংবাদিকদের বলেন, ‘মামলার বাদী হতে কাউকে চাপ দেওয়া হয়নি। মোবাইলে ধারণকৃত অডিও বক্তব্য বাদীসহ অনেকে শুনে মনে করেছে ইসলাম ধর্মের ওপর বিরূপ মন্তব্য করা হয়েছে।’

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি