পরীমণিকে ‘মিস’ করছেন রাজ, এবার কী সম্পর্ক জোড়া লাগবে তাঁদের?

বহুদিন ধরেই দাম্পত্য সম্পর্ক নড়বড়ে হয়ে আছে পরী-রাজের। নেপথ্যে রাজের অবৈধ সম্পর্ক, এই বিষয়গুলি পরীমণি নিজেই প্রকাশ্যে এনেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পরীমণি, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নায়িকা। একাধারে বিতর্কিতও বটে। তাঁর ব্যক্তিগত জীবন মোটামুটি সবসময়ই খবরের শিরোনামে থাকে। যাই হোক, বর্তমানে পঞ্চম স্বামী শরিফুল রাজও নেই তাঁর সঙ্গে। অভিনেতার ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাঁর বান্ধবীদের আপত্তিকর ভিডিও ফাঁস হয়ে যাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়া তোলপাড়। তখন পরীমণির দিকে আঙুল উঠতেই অভিনেত্রী জানান রাজ সঙ্গে বিগত কয়েকদিন ধরে থাকে না।

বহুদিন ধরেই দাম্পত্য সম্পর্ক নড়বড়ে হয়ে আছে পরী-রাজের। নেপথ্যে রাজের অবৈধ সম্পর্ক, এই বিষয়গুলি পরীমণি নিজেই প্রকাশ্যে এনেছিলেন। তবে বোধহয় এবার পুরোপুরিই বিচ্ছেদের পথে যাবেন পরীমণি। আনুষ্ঠানিক বিচ্ছেদ না হলেও রাজ ও পরী এখন আলাদা থাকেন। সন্তানের কারণে মাঝেসাঝে দেখা হয় তাঁদের। এমনকী কোনও শুটিংয়েও দেখা যাচ্ছে না রাজকে, তাহলে কোথায় তিনি এখন? বাংলাদেশের একটি সংবাদমাধ্যম অনুযায়ী, রাজ এখন বন্ধুদের সঙ্গে টেকনাফে সময় কাটাচ্ছেন।

এরপর পরীমণির সঙ্গে সিনেমা দেখার অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, ‘একা সিনেমা দেখতে ভালো লাগলেও যত দিন পরীর সঙ্গে ছিলাম, একসঙ্গে দেখতাম। দুজনের পছন্দও কাছাকাছি ছিল।’ সুতরাং পরীমনিকে মাঝেমধ্যে মিস করছেন বলেও জানান রাজ। বিয়ের আগে শরীফুল রাজ ও পরিচালক নিয়ামুল মুক্তা ঢাকার নিকেতন এলাকায় থাকতেন। আসন্ন ঈদে থাকার পরিকল্পনা প্রসঙ্গে রাজ বলেন, ‘সবকিছু মিলিয়ে মনে হচ্ছে, এবার ঈদেও আমি আছি। কোথাও না কোথাও দর্শক আমাকে দেখতে পাবেন।’ তবে পরীমণি ও রাজের সম্পর্ক এবার কি জোড়া লাগবে তা শুধু সময়ের অপেক্ষা…

অবৈধ ভাবে ভারতে বসবাসের অভিযোগে উত্তরপ্রদেশের আলিগড় থেকে গ্রেফতার ১২

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭৫৫ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

অনন্ত আম্বানির সঙ্গে ভাইরাল ভিডিও কাণ্ডে ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস শাহরুখের

দলে ফিরবেন জাদেজা-সিরাজ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

৮ ডিসেম্বর লঞ্চ হচ্ছে iQOO 16, প্রকাশ্যে এল নতুন ফিচার

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর