পরীমণির সঙ্গে হাতাহাতির কারণে মাথা ফেটেছে রাজের, বিষয়টি খোলসা করলেন রাজ্যের বাবা

গাড়ি দুর্ঘটনার কারণে মাথায় আঘাত পেয়েছেন তিনি। পরীমণির সঙ্গে কোনো ঝামেলা হয়নি তাঁর। ঘটনার দিন তেজগাঁও এলাকা দিয়ে তিনি গাড়ি চালিয়ে যাচ্ছিলাম। তখনই দুর্ঘটনা ঘটে। সামনে দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে লেগে যায় তাঁর গাড়ি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশের নাটকীয় দম্পতি পরীমণি ও শরীফুল রাজ। তাঁদের বিয়ের পর থেকেই নাটক যেন শেষ হচ্ছেই না! একবার রাজের সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগ তোলেন অভিনেত্রী, আবার সম্পর্ক ঠিক করে নেন। আবার কখনও বলেন, রাজ তাঁর বাড়ি ছেড়েই চলে গিয়েছে, ছেলে ও তাঁর সঙ্গে কোনও যোগাযোগ রাখেনা। অন্যদিকে ছেলের জন্মদিনের আগের দিন গিয়ে ছেলেকে উপহার দিয়ে আসেন রাজ। আবার একটি টেলিভিশন চ্যানেলে একসঙ্গে দেখা যায় রাজ-পরীকে। তখনই বোঝা যায়, তাঁদের আবারও বনিবনা হয়ে গিয়েছে। কিন্তু আসল বিষয়টা ঠিক কী, তা কেউ এখনও জানেনা!অবশ্য একটা সূত্র জানিয়েছে, কোনও একটি কারণে তাঁরা একসঙ্গে ফটোশুট করেছেন। এতে তাঁদের একত্রিত হওয়ার কোনও বিষয় নেই।

এর মধ্যেই আবার জানা যায়, পরীমণির বাড়িতে হওয়ার পথে রাজ একটি দুর্ঘটনায় আহত হয়েছেন। ছড়িয়ে পড়ে রাজের একটি মাথা ফাটার ছবি। অন্যদিকে ধুম জ্বরে হাসপাতালে ভর্তি পরীমণি। আবার একটি প্রতিবেদন জানিয়েছে, রাজ-পরীর মধ্যে তুমুল হাতাহাতি হওয়ায় দুজনেই আহত হয়ে হাসপাতালের ভর্তি হয়েছেন, কিন্তু আদতে কী ঘটছে তাঁদের মধ্যে তা জানতে চায় জাতি! এবার সেই বিষয়েই মুখ খুললেন রাজ। জানা যায়, রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন রাজ। তাঁর মাথায় চারটি সেলাই পড়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা নিয়ে গুঞ্জন, পরীমণি-রাজের মধ্যে ঝগড়া হয়েছে, সেখান থেকেই মাথায় আঘাত পেয়েছেন রাজ। বিষয়টি নিয়ে নানা জল্পনা-কল্পনার মাঝেই সেদিনের ঘটনার বিস্তারিত জানালেন শরিফুল রাজ।

তিনি জানান, “গাড়ি দুর্ঘটনার কারণে মাথায় আঘাত পেয়েছেন তিনি। পরীমণির সঙ্গে কোনো ঝামেলা হয়নি তাঁর। ঘটনার দিন তেজগাঁও এলাকা দিয়ে তিনি গাড়ি চালিয়ে যাচ্ছিলাম। তখনই দুর্ঘটনা ঘটে। সামনে দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে লেগে যায় তাঁর গাড়ি। এ সময় গাড়ির গ্লাস তাঁর মাথায় লাগে। এতেই জখম হন। তবে পরীর সঙ্গে কোনো ঝামেলার কারণে তাঁর আঘাত লাগেনি। কিছু অতিউৎসাহী মানুষ এসব গল্প ছড়াচ্ছে।” এর আগে ফেসবুকে ছড়িয়ে পড়া বেশ কিছু স্থিরচিত্র দেখে সবাই ভেবেছিলেন, রাজ-পরীর মান-অভিমান ঘুচে গিয়েছে। কিন্তু আদতে তেমন কিছুর আভাস নেই।

অবৈধ ভাবে ভারতে বসবাসের অভিযোগে উত্তরপ্রদেশের আলিগড় থেকে গ্রেফতার ১২

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭৫৫ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

অনন্ত আম্বানির সঙ্গে ভাইরাল ভিডিও কাণ্ডে ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস শাহরুখের

দলে ফিরবেন জাদেজা-সিরাজ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

৮ ডিসেম্বর লঞ্চ হচ্ছে iQOO 16, প্রকাশ্যে এল নতুন ফিচার

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর