সংঘর্ষে অগ্নিগর্ভ রাজশাহী বিশ্ববিদ্যালয়, পুলিশ ফাঁড়িতে আগুন

পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছেছেন রাজশাহীর মেয়র। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

Share:

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: বাস ভাড়া নিয়ে পড়ুয়া ও বাস কর্মীদের বিবাদের জেরে শনিবার বিকেলে অগ্নিগর্ভ হয়ে উঠল রাজশাহী বিশ্ববিদ্যালয় চত্বর। পড়ুয়াদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের দফায়-দফায় সংঘর্ষের ঘটনা ঘটে চলেছে। সংঘর্ষে অর্ধ শতাধিক পড়ুয়া আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। বিশ্ববিদ্যালয় চত্বরে থাকা পুলিশ ফাঁড়িতে আগুন ধরিয়েছে স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি ক্ষুব্ধ ছাত্ররাও বেশ কয়েকটি দোকানে অগ্নিসংযোগ করেছে। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছেছেন রাজশাহীর মেয়র। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে বগুড়া থেকে বাসে চেপে রাজশাহী আসছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের এক পড়ুয়া। বাস ভাড়া নিয়ে তাঁর সঙ্গে বাস কর্মীদের ঝামেলা হয়। বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর ফটকে বাস পৌঁছনোর পরে ঝামেলা চরমে ওঠে। স্থানীয এক দোকানদার ঝামেলা মেটাতে এগিয়ে এলে তার সঙ্গে পড়ুয়াদের খথা কাটাকাটি হয়। এর পরেই পড়ুয়া ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। একে অন্যকে লক্ষ্য করে ব্যাপক ইট-পাথর ছুড়তে থাকে। এমনকী বোমাবাজি চলারও অভিযোগ পাওয়া গিয়েছে।

স্থানীয় বাসিন্দারা মহাসড়ক অবরোধ করার পাশাপাশি পুলিশ ফাঁড়িতে আগুন ধরিয়ে দেয়। পাল্টা বিশ্ববিদ্যালয় চত্বরের রাস্তার পাশে থাকা বেশ কয়েকটি দোকানে অগ্নিসংযোগ করেন পড়ুয়ারা। দুই পক্ষের রণংদেহী মূর্তি দেখে আতঙ্কিত হয়ে পড়েন পড়ুয়া ও শিক্ষকদের একাংশ। শেষ খবর পাওয়া পর্যন্ত যুযুধান দুই পক্ষের মধ্যে গোলমাল থামাতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে।

মেট্রোয় কেজি, কেজি রুপো পাচার! ব্যাগ স্ক্যান করতেই নিরাপত্তারক্ষীদের চক্ষু চড়কগাছ

‘ভাল তৃণমূল’ হয়েও আতঙ্কে অনুব্রত, আগাম জামিনের জন্য ছুটলেন কলকাতা হাইকোর্টে

জি রাম জি প্রকল্পে বাংলায় আরও ৫০দিন বাড়তি কাজ, ঘোষণা শিবরাজের

বারুইপুর কাণ্ডে ৩ অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণে পুলিশ ও ফরেনসিক দল

অপেক্ষার অবসান! বাংলার ১ লক্ষ আবাসের টাকা দিল কেন্দ্র, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

মহিলা IAS অফিসারের পরিচয় দিয়ে বিয়ে, তারপর ঘটল চাঞ্চল্যকর ঘটনা

ওসিকে বাবা-মা তুলে গালিগালাজ, বিপাকে হুমায়ুন কবীর

‘ ব্যাটিং নয়, সবাই আমার ধর্ম দেখে’, যন্ত্রণা উগরে দিলেন অসি ক্রিকেটার

রাজ্যের গোয়েন্দা প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

বর্ষাকালের ‘অজুহাত’ দেখিয়ে ব্রিগেডে শহিদ সমাবেশের প্রস্তাবে না মমতাপন্থী তৃণমূলের

কত শূন্যপদ রয়েছে? অরণ্য সপ্তাহ কর্মসূচির মাঝেই জানতে চাইলেন মুখ্যমন্ত্রী

শাহরুখ খানকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, ‘মন্নত’ সংস্কারে বাধা কাটল