রমনা বটমূলে বোমা হামলা: ফাঁসির আসামি মুফতি শফিকুল গ্রেফতার

দীর্ঘদিন ধরেই কুখ্যাত জঙ্গি নেতাকে খুঁজছিল পুলিশ ও র‍্যাব।  

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দুই দশক আগে রমনা বটমূলে ছায়ানট আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা চালিয়ে ১০ জনকে খুন করেছিল নিষিদ্ধ জঙ্গি সংগঠন হুজির সদস্যরা। ওই হামলার ঘটনায় মৃত্যুদণ্ডের সাজা পাওয়া কুখ্যাত হুজি জঙ্গি মুফতি শফিকুল ইসলামকে গ্রেফতার করল র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার নববর্ষের রাতে কিশোরগঞ্জের ভৈরব থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। দীর্ঘদিন ধরেই কুখ্যাত জঙ্গি নেতাকে খুঁজছিল পুলিশ ও র‍্যাব।  

প্রতি বছরের মতো ২০০১ সালের ১৪ এপ্রিল ভোরে রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছিল সাংস্কৃতিক সংগঠন ছায়ানট। অসংখ্য মানুষ ওই অনুষ্ঠান দেখতে ভিড় জমিয়েছিলেন। কিন্তু তাঁদের জন্য যে মৃত্যু অপেক্ষা করছে, তা ঘুণাক্ষরেও জানতে পারেননি তাঁরা। অনুষ্ঠানস্থলে দুটি বোমা পুঁতে রেখেছিল জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ (হুজি)। পরে রিমোট কন্ট্রোলের সাহায্যে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। সকাল ৮টা ৫ মিনিট ও ১০টা ১৫ মিনিটে পর পর কেঁপে ওঠে অনুষ্ঠানস্থল। হরকাতুল জিহাদের (হুজি) ওই বোমা হামলায় প্রাণ হারান ১০ জন।

ঘটনার পরেই হুজি নেতা মুফতি  আবদুল হান্নানসহ ১৪ জনের বিরুদ্ধে রমনা থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করা হয়। ঘটনার ১৩ বছর বাদে ২০১৪ সালের ২৪ জুন বোমা বিস্ফোরণের মূলপাণ্ডা তথা হরকাতুল জিহাদ (হুজি-বি) নেতা মুফতি আবদুল হান্নানসহ আটজনকে ফাঁসির সাজা শোনান ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা বিচারক রুহুল আমীন৷

 

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

আড়াইশো বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে নদিয়ার এই জমিদারবাড়ি, ঘুরে আসুন একদিনের ছুটিতে

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়