জামায়াতের নায়েবে আমির হলেন মুক্তিযুদ্ধের সময়ে শতাধিক হিন্দু মহিলাকে ধর্ষণকারী এটিএম আজহার

জামায়াতের নায়েবে আমির হলেন মুক্তিযুদ্ধের সময়ে শতাধিক হিন্দু মহিলাকে ধর্ষণকারী তথা ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ জামায়াতের নায়েবে আমির হলেন মুক্তিযুদ্ধের সময়ে শতাধিক হিন্দু মহিলাকে ধর্ষণকারী তথা ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম। তিনি দলটির নায়েবে আমির হিসেবে শপথ নিয়েছেন। মুক্তিযুদ্ধের সময়ে শতাধিক হিন্দু মহিলা কে ধর্ষণের দায়ে মানবতাবিরোধী অপরাধ মামলায় তাঁর ফাঁসির রায় হয়েছিল। কিন্তু তিনি মুক্তি পেয়ে যান। ২০২৪ সালের ৫ অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর জামায়াত এটিএম আজহার মুক্তি পান।

এরপর চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি দেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ তার আপিল শুনানির অনুমতি দেয়। শুনানি শেষে ২৭ মে আদালত তাঁকে সব অভিযোগ থেকে মুক্তি দেন। প্রায় ১৩ বছর কারাবন্দি থাকার পর তিনি ২৮ মে কারাগার থেকে বেরিয়ে আসেন। মুক্তির পর তাকে নির্বাহী পরিষদের সদস্য মনোনয়ন দিয়েছে জামায়াত। অবশেষে তিনি নায়েবে আমির হিসেবে শপথ নিলেন।

তবে আজহারুল ইসলামকে নায়েবে আমির ঘোষণা করা হলেও দলটির নির্বাহী পরিষদ ও কর্মপরিষদের গঠনে কোনও বদল হচ্ছে না। কেননা আগামী নির্বাচন পর্যন্ত দলের কোনও পরিবর্তন হবেনা। বর্তমান নির্বাহী পরিষদের সদস্যরা, নায়েবে আমির রা, সেক্রেটারি জেনারেলরা, সহকারী সেক্রেটারিরা এবং জেনারেল-বিভাগীয় সেক্রেটারি যারা আছেন তাদের দায়িত্ব আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত বহাল থাকবে। শনিবার (২৯ নভেম্বর) কেন্দ্রীয় মজলিসে শুরার সমাপনী অধিবেশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এবারের মজলিসে শুরায় শুধু সদস্য নির্বাচন হয়েছে বলে জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহছানুল মাহবুব যোবায়ের। অন্য কমিটিগুলোর পুনর্গঠন নির্বাচন পরবর্তী সময়ে করা হবে।

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

অম্বুবাচী কবে থেকে? জেনে নিন মন্দিরের বিশেষ আচার ও সম্পূর্ণ সময়সূচি…

আরতি নিয়ে মশকরা, কলকাতার সমাজপ্রভাবীর আচরণে ফুঁসছে নেটানাগরিকরা

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিতে NEET, পরীক্ষার্থীদের সুবিধার জন্যে শিয়ালদহ-হাওড়া ডিভিশনে অতিরিক্ত ট্রেন

টি টোয়েন্টিতে সবচেয়ে বুড়ো ক্রিকেটার হিসেবে শতরানের ‘রেকর্ড’ গড়লেন বিরাট কোহলির সতীর্থ

প্রতি রাত কাটাতে বরখাস্ত পুলিশ কর্তার কাছ থেকে ৪ লক্ষ টাকা করে নিয়েছেন পরীমণি

কোভিডের আঁতুড়ঘর উহানের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

নাটাবাড়িতে ‘কাটমানি’ ফেরত পাওয়ার পর তৃণমূল নেতাকে ডিম ছুড়লেন গ্রামবাসীরা

বিরোধী দলনেতা পদে ঋতব্রতের নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে শোভনদেব

আরজি কর কাণ্ডে কোমর কষে ঝাঁপাল সিবিআই, তলব প্রাক্তন পুলিশ কমিশনারকে