টিপুকে খুন করতে কিলারকে সুপারি দেওয়া হয়েছিল ১৫ লক্ষ টাকা

মতিঝিলে কার নিয়ন্ত্রণ থাকবে, তা নিয়ে দলে শুরু হয় অশান্তি

Share:

আন্তর্জাতিক ডেস্ক:আওয়ামী লিগ নেতা টিপুকে খুন করতে খুনিদের দেওয়া হয়েছিল ১৫ লক্ষ টাকা। ঘটনায় জড়িতদের জেরা করে এই তথ্য পেয়েছে ব়্যাব। সেই সঙ্গে তারা জানিয়েছে, গোষ্ঠীদ্বন্দ্বের কারণে আওয়ামী লিগ নেতা টিপু খুন হয়েছেন। 

শনিবার ঢাকায় সাংবাদিক সম্মেলনে ব়্যাবের মুখপাত্র খন্দকর আল মইন এ কথা জানিয়েছেন। মতিঝিলে কার নিয়ন্ত্রণ থাকবে, তা নিয়ে দলে শুরু হয় অশান্তি। তার জেরেই খুন হন টিপু। ঘটনার সঙ্গে ছজন জড়িত বলে দাবি ব়্যাব কর্তার। ছজনকে ব়্যাব গ্রেফতার করেছে। ভাড়াটে খুনি আকাশকে বোগরা থেকে গত ২৭ মার্চ গ্রেফতার করে ব়্যাব। তারা ইতোমধ্যে মাসুম মহম্মদ এবং আরফান উল্লাহ দামালকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার কামালপুর থেকে ব়্যাব গ্রেফতার করে দামালকে। তাঁর থেকে তারা একটি পিস্তলও বাজেয়াপ্ত করেছে। প্রাথমিক তদন্তে ব়্যাবের অনুমান, ওই পিস্তল থেকেই টিপুকে গুলি করা হয়েছিল। এই ঘটনায় ব়্যাব এখনও পর্যন্ত ছজনকে গ্রেফতার করেছে। ব়্যাব জানিয়েছে, টিপুকে গুলি করার পর খুনিরা একজনকে মেসেজ দেয় ইট ইজ ডান।  

রমনা-মীরপুর-সহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গতকাল চারজনকে গ্রেফতার করে ব়্যাব। তাদের মধ্যে অন্যতম ওমর ফারুক মতিঝিলের ১০ নম্বর ওয়ার্ড আওয়ামি লিগের সাধারণ সম্পাদক। গ্রেপ্তার বাকি তিনজন হলেন আবু সালহে শিকদার, (৩৮), নাসিরউদ্দিন ওরফে কিলার নাসির (৩৮) এবং মোরশেদুল আলম ওরফে কাইল্যা পলাশ (৫১)।

আরও পড়ুন ছিনতাইবাজের ছুরিকাঘাতে রাজধানীতে খুন চিকিৎসক, ব্যাপক চাঞ্চল্য

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়