রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অর্থায়ন বন্ধ করল রাশিয়া

পাবনার ঈশ্বরদীর রূপপুরে বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথ অংশীদারিত্বে ১২০০ মেগাওয়াটের পারমাণবিক বিদ্যু‍ৎ কেন্দ্র নির্মাণ করছে রাশিয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ইউক্রেনে সামরিক অভিযানের জেরে বিশ্বের একাধিক দেশের আর্থিক নিষেধাজ্ঞার মুখে পড়েছে রাশিয়া। এমনকী ইউরোপীয় ব্যাংঙ্কি ব্যবস্থা সুইফট থেকেও সরিয়ে দেওয়া হয়েছে ভ্লাদিমির পুতিনের দেশকে। ফলে কিছুটা হলেও আর্থিক সঙ্কটে পড়েছে রাশিয়া। আর তার জের এসে পড়ল রুশ অর্থায়নে নির্মীয়মাণ বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যু‍ৎ কেন্দ্রে। বাংলাদেশ ব্যাঙ্ককে চিঠি পাঠিয়ে রূপপুরের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের যাবতীয় ‘পেমেন্ট’ আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ‘দ্য ব্যাংক ফর ডেভেলপমেন্ট অ্যান্ড ফরেন ইকোনমিক অ্যাফেয়ার্স (ভিইবি) অফ রাশিয়া’।  আর তার ফলেই রূপপুর পারমাণবিক বিদ্যু‍ৎ কেন্দ্রের ভবিষ্য‍ৎ নিয়ে প্রশ্ন উঠে গেল।

পাবনার ঈশ্বরদীর রূপপুরে বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথ অংশীদারিত্বে ১২০০ মেগাওয়াটের পারমাণবিক বিদ্যু‍ৎ কেন্দ্র নির্মাণ করছে রাশিয়া। দুটি ইউনিট গড়ে তুলতে খরচ হবে প্রায় ১ লাখ ১৪ হাজার কোটি টাকা। তার মধ্যে বাংলাদেশ সরকার দিচ্ছে ২২ হাজার ৫৩ কোটি টাকা। আর রাশিয়া ঋণ দিচ্ছে ৯১ হাজার ৪০ কোটি টাকা। প্রকল্পটিতে রুশ, ইউক্রেন সহ বিদেশি নাগরিকদের পাশাপাশি দেশের শ্রমিক-কর্মচারি মিলিয়ে ২৫ হাজার মানুষ বর্তমানে কর্মরত। জোরকদমেই কাজ চলছে।

কিন্তু আচমকা যাবতীয় পেমেন্ট বন্ধ রাখার নির্দেশ দিয়ে রুশ ব্যাঙ্ক চিঠি পাঠানোয় প্রকল্পের দায়িত্বে থাকা আধিকারিকরা যথেষ্টই বিপাকে পড়েছেন। তাঁদের আশঙ্কা, পেমেন্ট বন্ধ হয়ে যাওয়ায় কাজের গতি শ্লথ হবে এবং প্রকল্প নির্মাণের সময়সীমা পিছিয়ে যেতে পারে।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়