দিল্লি আসার আগেই ঢাকায় রুশ বিদেশ মন্ত্রী ল্যাভরভ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার আগে ঢাকায় পৌঁছলেন রুশ বিদেশ মন্ত্রী সের্গেই ল্যাভরভ। বৃহস্পতিবার সন্ধ্যা ছোয়া ছয়টা নাগাদ ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে সরাসরি ঢাকা বিমানবন্দরে অবতরণ করে রুশ বিদেশ মন্ত্রীকে বহণকারী বিমান। তাঁকে স্বাগত জানান বিদেশ মন্ত্রী এ কে আবদুল মোমেন। বিমানবন্দর থেকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে পৌঁছন ল্যাভরভ। সেখানেই বাংলাদেশের বিদেশ মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

ঢাকায আবস্থিত রুশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামিকাল শুক্রবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ল্যাভরভ। সেখান থেকে যাবেন ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে। বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন। পূর্বতন সোভিয়েত ইউনিয়নে বাংলাদেশের যে সমস্ত বিশিষ্টজনরা পড়াশোনা করেছেন তাঁদের একটি প্রতিনিধিদলের সঙ্গেও সাক্ষা‍ৎ করবেন রুশ বিদেশমন্ত্রী। দুপুরেই ঢাকা ছেড়ে নয়াদিল্লির উদ্দেশে রওনা দেবেন।

বাংলাদেশের মাটিতে এই প্রথম কোনও রুশ বিদেশ মন্ত্রী পা রাখলেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অত্যন্ত ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত সহচর হিসেবে পরিচিত সের্গেই ল্যাভরভের  ঢাকা সফরকে যথেষ্টই গুরুত্ব দিচ্ছেন কূটনীতিবিদরা। সামনেই বাংলাদেশের জাতীয় নির্বাচন। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন-সহ পশ্চিমী দেশগুলি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উ‍ৎখাত করে বিএনপি কিংবা মৌলবাদী জামায়াত ইসলামির ঘনিষ্ঠ কাউকে প্রধানমন্ত্রীর পদে বসানোর জন্য কোমর কষে ঝাঁপাচ্ছে। চিন আবশ্য বঙ্গবন্ধু কন্যার পাশে দাঁড়িয়েছে। মস্কোও ঢাকার পাশে থাকার ঘোষণা করলে শেখ হাসিনা মানসিকভাবে অনেকটাই চাঙা হবেন।

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

৮ ডিসেম্বর লঞ্চ হচ্ছে iQOO 16, প্রকাশ্যে এল নতুন ফিচার

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত