প্রেমিকার সামনে অপমানের বদলা নিতেই সাভারে শিক্ষককে খুন করেছিল জিতু

সাভারে হিন্দু শিক্ষক খুন নিয়ে এমন চাঞ্চল্যকর তথ্যই জানিয়েছেন র‍্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: স্কুলের এক ছাত্রীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখতে পেয়ে বকাঝকা করেছিলেন শিক্ষক উ‍ৎপল সরকার (Utpal Sarkar)। আর তাতেই আঁতে ঘা লেগেছিল। ওই ছাত্রীর কাছে নিজের বীরত্বের প্রমাণ দিতেই কড়া ধাতের শিক্ষককে খুনের পরিকল্পনা করেছিল আশরাফুল ইসলাম জিতু (Ashraful Islam Jitu)। বৃহস্পতিবার সাভারে হিন্দু শিক্ষক খুন নিয়ে এমন চাঞ্চল্যকর তথ্যই জানিয়েছেন র‍্যাবের মুখপাত্র (RAB Spokesperson) খন্দকার আল মঈন (Khondekhar Al Moin)। তাঁর কথায়, ‘বান্ধবীর কাছে হিরোইজম দেখাতে গিয়েই শিক্ষককে পিটিয়ে খুন করেছে অভিযুক্ত ছাত্র।’

আশুলিয়ার (Ashulia) হাজী ইউনুস আলি স্কুল অ্যান্ড কলেজের (Hazi Younus Ali School & College) শিক্ষক উ‍ৎপল সরকারকে খুনের অভিযোগে বুধবার রাতেই শ্রীপুর থেকে মূল অভিযুক্ত আশরাফুল ইসলাম জিতুকে গ্রেফতার করেন র‍্যাবের গোয়েন্দারা। গ্রেফতারের পরেই টানা জেরা করা হয় তাকে। জেরার মুখে ধৃত জিতু জানিয়েছে, ঘটনার কয়েকদিন আগে ওই স্কুলের এক ছাত্রীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলেন শিক্ষক উ‍ৎপল সরকার। বকাঝকাও করেন। বান্ধবীর সামনে অপমানের বদলা নিতে শিক্ষককে উপযুক্ত শিক্ষা দেওয়ার পরিকল্পনা করে। গত ২৫ জুন শনিবার একটি ক্রিকেট খেলার স্ট্যাম্প স্কুলে নিয়ে এসে তা শ্রেণিকক্ষের পিছনে লুকিয়ে রাখে। শিক্ষককে আঘাতের সুযোগ খুঁজতে থাকে। খানিকবাদে কলেজ মাঠে ছাত্রীদের ক্রিকেট টুর্নামেন্ট চলাকালে উৎপল কুমার সরকারকে মাঠের এক কোনে একাকী দাঁড়িয়ে থাকতে দেখে আচমকাই পিছন থেকে ওই স্ট্যাম্প দিয়ে আঘাত করে। আচমকা আক্রমণে মাটিতে লুটিয়ে পড়েন ওই শিক্ষক। তার পরে লাগাতার পিটিয়ে আধ মরা করা হয়।

অন্যদিকে, শিক্ষক খুনের ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালন সমিতিকে বরখাস্ত করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। দীর্ঘদিন ধরে স্কুলে দৌরাত্ম্য চালানো সত্বেও শিক্ষক খুনে অভিযুক্ত ছাত্র আশরাফুল ইসলাম জিতুর বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ায় পরিচালন সমিতি বরখাস্ত করা হয়েছে।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়