সাভারে হিন্দু শিক্ষককে পিটিয়ে হত্যা: অভিযুক্ত ছাত্র ও তার প্রেমিকাকে বহিষ্কার

ইতিমধ্যেই শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত আশরাফুল ইসলাম জিতুকে গ্রেফতার করেছে র‍্যাব।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সাভারের আশুলিয়ায় হিন্দু শিক্ষক উ‍ৎপল সরকারকে (Utpal Sarkar) পিটিয়ে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত আশরাফুল ইসলাম জিতু (Ashraful Islam jitu) ও তার প্রেমিকাকে  শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে বহিষ্কার করা হয়েছে। মূল অভিযুক্তকে আজীবন এবং তার প্রেমিকা তথা একই শিক্ষা প্রতিষ্ঠানের একাদশ শ্রেণির ছাত্রীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে অ্যাকাডেমিক কাউন্সিল (Academic Council)। শনিবার হাজী ইউনুস আলি স্কুল অ্যান্ড কলেজের (Hazi Younus Ali School & College) অধ্যক্ষ সাইফুল হাসান (Saiful Hasan) এই সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, ‘যদি পরবর্তী ক্ষেত্রে প্রমাণ হয় শিক্ষক উ‍ৎপল সরকারকে (Utpal Sarkar) পিটিয়ে খুনের পিছনে ওই ছাত্রীর ভূমিকা রয়েছে, তাহলে তাকেও স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।’

একাদশ শ্রেণির এক ছাত্রীর সঙ্গে দশম শ্রেণির ছাত্র আশরাফুল ইসলাম জিতুকে অন্তরঙ্গ অবস্থায় দেখতে পেয়ে বকাঝকা করেছিলেন আশুলিয়ার হাজী ইউনুস আলি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উ‍ৎপল সরকার। ওই অপমানের বদলা নিতে গত শনিবার আচমকাই উ‍ৎপল সরকারের উপরে চড়াও হয় আশরাফুল ইসলাম জিতু। ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে বেধড়ক মারধর করে। আশঙ্কাজনক অবস্থায় উ‍ৎপল সরকারকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। গত সোমবার চিকি‍ৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

ইতিমধ্যেই শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত আশরাফুল ইসলাম জিতুকে গ্রেফতার করেছে র‍্যাব (RAB)। পাশাপাশি খুনের ঘটনায় ছেলেকে পালিয়ে থাকতে সাহায্য করার অপরাধে জিতুর বাবা উজ্জ্বল হোসেনকে গ্রেফতার করেছে আশুলিয়া থানার পুলিশ। র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেমিকার সামনে নিজের বীরত্ব দেখাতেই শিক্ষক উ‍ৎপল সরকারকে নৃশংসভাবে খুন করেছিল অভিযুক্ত ছাত্র।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়