বাংলাদেশের সাংসদ খুন, হত্যাকাণ্ডের তদন্তে বারবারই আসছে শাহীনের নাম

খরচের জন্য ২০ হাজার টাকাও দেন হোটেল ভাড়ার জন্য। অন্যদিকে সিয়ামকে নেপালে নিয়ে সেখান থেকে বিহার দিয়ে কলকাতা নিয়ে যান এই শাহীন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের সাংসদ খুনের রহস্য এখনও ধোঁয়াশায়। বারবারই তাঁকে খুনের পেছনে দায় আক্তারুজ্জামান শাহীনের নাম সামনে আসছে। বাংলাদেশের সাংসদ খুনের রহস্য নিয়ে দিনের পর দিন আরও জটিলতায় পরিণত হচ্ছে। গত ১৩ জুন প্রথম প্রকাশ্যে আসে বাংলাদেশের ঝিনাইদহ-৪ আসনের আওয়ামী লীগের সাংসদ আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ডের বিষয়টি। জুনের শুরুতে তিনি কলকাতায় ঘুরতে এসেছিলেন। কলকাতার নিউটাউনের সঞ্জিভা গার্ডেনের বি ইউ ব্লকের ৫৬ নম্বর ফ্ল্যাটে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে জানা যায়, তাঁর খুনের বিষয়টি পরিকল্পিত ছিল। খুন করার পর তাঁর মরদেহ টুকরো টুকরো করে ট্রলিব্যাগে ভরে অজ্ঞাত স্থানে ফেলে দেওয়া হয়। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল দুই বাংলাতেই। এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনা সম্পর্কে একাধিক চাঞ্চল্যকর তথ্য পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

এমনকী এই নৃশংস হত্যাকাণ্ডের নিখুঁতভাবে তদন্তের উদ্দেশ্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল কলকাতায় গিয়েছিলেন। সেখানে গিয়েও তদন্ত করেছেন।সাংসদের দেহের টুকরো টুকরো অংশ খুঁজে পেয়েছে পুলিশ এবং তা সাংসদেরই কিনা শনাক্ত করার জন্যে মেয়ের সঙ্গে DNA টেস্ট করা হয়েছিল। রহস্যে ঘেরা এ হত্যাকাণ্ডের পর ধীরে ধীরে সামনে আসছে চাঞ্চল্যকর লোমহর্ষক তথ্য। আনার হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড এই শাহীন। তদন্তে বারবারই তাঁর নাম উঠে আসছে। আনোয়ারুল আজিমের ছোটবেলার বন্ধু তথা ব্যবসায়িক অংশীদার আখতারুজ্জামান শাহীন। ব্যবসায়িক দ্বন্দ্বের সূত্র ধরে এমপিকে হত্যার পরিকল্পনা করেন শাহীন। এ ছাড়া এই ঘটনায় সিলিস্তি রহমান নামে এক তরুণীও জড়িত। তাঁকে হানি ট্র্যাপ হিসেবে ব্যবহার করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে। সিলিস্তি নিজেকে মূল অভিযুক্ত আক্তারুজ্জামান শাহীনের বান্ধবী বলে দাবি করেছেন। এই খুনে তদন্তকারী অফিসারেরা জানিয়েছেন, মূল অভিযুক্ত আক্তারুজ্জামান শাহীন আনোয়ারুল আজিমকে খুনের জন্য খুনিদের ৫ কোটি টাকা সুপারি দিয়েছিলেন। শাহীন এমপি আনারকে কলকাতা আনতে এই তরুণীকেই ফাঁদ হিসেবে ব্যবহার করেন।

গত ১৩ মে কৌশলে নিউটাউনের ফ্ল্যাটে ডেকে পাঠানো হয় সাংসদকে। সেখানেই ওই মহিলাও উপস্থিত ছিলেন। ফ্ল্যাটে পৌঁছনোর পরে আক্তারুজ্জামান শাহীনের পাওনা টাকা মেটানোর জন্য আজিমকে চাপ দেওয়া হয়। এ নিয়ে কথা কাটাকাটি শুরু হলে প্রথমে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে সাংসদকে হত্যা করা হয়। পরে চাপাতি দিয়ে দেহ টুকরো-টুকরো করে কেটে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়। ভুয়ো পরিচয় দিয়ে ফয়সাল এবং মোস্তাফিজের পাসপোর্ট ও ভিসা করিয়ে দেন শাহীন। দেন টিকিট। খরচের জন্য ২০ হাজার টাকাও দেন হোটেল ভাড়ার জন্য। অন্যদিকে সিয়ামকে নেপালে নিয়ে সেখান থেকে বিহার দিয়ে কলকাতা নিয়ে যান এই শাহীন। লাশ কোথায় ফেলবেন তা আগে থেকেই রেকি করেন শাহীন। লাশ গুমের পর জড়িত সবাইকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেয় শাহীন।

গত ১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে এসেছিলেন এমপি আনোয়ারুল আজীম আনার। এরপর বরানগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে ওঠেন তিনি। পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন তিনি। এরপরেই আসে তাঁর হত্যাকাণ্ডের খবর। কলকাতায় এমপি আনোয়ারুল আজিম আনার খুনের জন্য দায়ী সাতজন গ্রেফতারের পর থেকেই নানা চাঞ্চল্যকর তথ্য পাচ্ছে গোয়েন্দরা, যা দিয়ে দুইয়ে দুইয়ে মিলিয়ে শাহীনকেই মূল পরিকল্পনাকারী হিসেবে দেখছেন তারা।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার