প্রাণ সংশয়ের আশঙ্কায় ঢাকায় ফিরছেন না সাকিব, সরাসরি যাবেন পাকিস্তানে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আওয়ামী লীগের সাংসদ হওয়ার কারণে শেখ হাসিনার জমানার অবসানের পরেই তাঁর বাড়িতে ভাঙচুর চালিয়েছিল নব্য তালিবানি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুন্ডারা। এমনকি কানাডায় টি টোয়েন্টি লিগ খেলতে গিয়েও বিএনপি সন্ত্রাসীদের হাতে হেনস্থার শিকার হতে হয়েছিল তাঁকে। দেশে ফিরলে প্রাণ সংশয় হতে পারে এমন আশঙ্কায় আপাতত ঢাকা ফিরছেন না সাকিব আল হাসান। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্রে জানা গিয়েছে, জাতীয় দলের হয়ে টেস্ট খেলতে সোজা কানাডা থেকে পাকিস্তানে উড়ে যাবেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক। বাংলাদেশ দলের সঙ্গে সেখানেই যোগ দেবেন।

পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন দ্বিপাক্ষিক সিরিজে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। প্রথম টেস্ট শুরু হবে ২১ আগস্ট থেকে। রাওয়ালপিন্ডিতে মুখোমুখি হবে দুই দল। এরপর করাচিতে ৩০ আগস্ট থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। ইতিমধ্যে সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। তবে বাংলাদেশ স্কোয়াড ঘোষণা হয়নি। বিসিবি সূত্রে জানা গেছে রবিবার (১১ অগস্ট) বাংলাদেশ দল ঘোষণা হতে পারে। আর জাতীয় দলের খেলোয়াড় হিসাবে নাম থাকতে পারে সাকিব আল হাসানের। নির্বাচকদের মধ্যে ইতিমধ্যেও কানাডায় অবস্থানরত সাকিবের কথা হয়েছে। ঢাকায় ফিরলে তাঁর প্রাণ সংশয় হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক। তাই ঢাকায় না ফিরে সরাসরি পাকিস্তানে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা জানিয়েছেন।

গত ৫ অগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপরেই গোটা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগ নেতা-মন্ত্রী-সাংসদদের বাড়িতে ভাঙচুর থেকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বাদ পড়েনি জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক মাশরাফি মোর্তজা ও সাকিব আল হাসানের বাড়ি। দুজনের বাড়িতে হামলা চালায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুষ্কৃতীরা। হামলার পরে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।দেশে ফিরলে খুন করা হবে বলে সাকিবকে হুমকিও দেওয়া হয়।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে