অভিমান ভুলে কাছাকাছি, বীরকে একসঙ্গে স্কুল ছাড়তে গেলেন শাকিব-বুবলী

আজকের দিনটি আমার জন্য অনেক আবেগ, ভালোবাসা এবং মায়ার। কারণ আজ আমাদের শেহজাদ বাপজানের স্কুলের প্রথম দিন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শাকিব খান, বাংলাদেশের কিং খান। কখনও প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস, আবার কখনও দ্বিতীয় স্ত্রী শবনম বুবলীর কারণে অনবরত তাঁর ব্যক্তিগত জীবন সংবাদের শিরোনামে উঠে আসে। কিছুদিন আগে পর্যন্তও অপু বিশ্বাসের সঙ্গে শাকিব খানের আবারও সম্পর্ক জোড়া লাগার গুঞ্জন উঠেছিল। যখন অভিনেতার সঙ্গে অপু বিশ্বাসের মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। আবার তার দিন কয়েক আগেই একটি সাংবাদিক বৈঠকে শাকিব নিজেই জানিয়েছিলেন বুবলীর সঙ্গে আর তিনি সম্পর্ক রাখবেন না। বুবলীও শাকিবের মুখ থেকে একথা শোনা মাত্রই খানিকটা বিরক্ত হয়ে জানিয়েছিলেন, তাঁর সঙ্গে শাকিবের এখনও আইনত ছাড়াছাড়ি হয়নি। রীতিমতো নাটকীয় কাহিনী চলছে শাকিব-অপু-বুবলীর মধ্যে। দর্শকও রীতিমতো কনফিউজড। এর মধ্যেই জানা গেল, শাকিব খানের বড় ছেলে আব্রাম খান জয়ের স্কুলেই শাকিব খান ও বুবলীর ছেলে শেহজাদ খান বীরও ভর্তি হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার অন্যতম ইংরেজি মাধ্যম ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় (আইএসডি) ভর্তি করানো হয়েছে বীরকে। আর ছেলেকে স্কুলে ভর্তি করানোর সুবাদেই শাকিব খান আর বুবলীরকে আবারও একসঙ্গে দেখা গেল অনেকদিন পর। বিষয়টি শবনম ইয়াসমিন বুবলী নিজেই জানিয়েছেন। বীরের প্রথম দিনের স্কুলযাত্রার ছবি নিজের ফেসবুকে পোস্ট করে সুখবর দিলেন অভিনেত্রী। যেখানে দেখা যাচ্ছে, শাকিব খান ও বুবলী বীরকে স্কুলে নিয়ে যাচ্ছেন, আর বীরকে সঙ্গে নিয়ে তাঁর মা-বাবা এতটাই প্রাণোচ্ছ্বল হাসি দিয়ে পোজ দিলেন, যাতে বোঝার উপায় নেই যে, অভিনেতা আর বুবলীর মধ্যে এখন আর তেমন সম্পর্ক নেই।

ছবিগুলি পোস্ট করে বুবলী বলেন, ‘আজকের দিনটি আমার জন্য অনেক আবেগ, ভালোবাসা এবং মায়ার। কারণ আজ আমাদের শেহজাদ বাপজানের স্কুলের প্রথম দিন।’ স্মৃতিচারণা করে বুবলী আরও লেখেন, ‘এখনো মনে হয় এইতো সেদিন তুমি পৃথিবীতে এলে বাবা, হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে বড় হচ্ছো, আজকে থেকে তুমি স্কুলে পড়ো, তোমার আবার একটি ক্লাস আইডি নাম্বারও আছে। আলহামদুলিল্লাহ! অনেক বড় হও বাবা, ভীষণ ভালোবাসি তোমাকে!

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

৮ ডিসেম্বর লঞ্চ হচ্ছে iQOO 16, প্রকাশ্যে এল নতুন ফিচার

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত