জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড

Share:

আন্তর্জাতিক ডেস্ক: জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড। জুলাই গণআন্দোলনের সময় মানবতাবিরোধী মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর।  দুটি অভিযোগে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ১টি মামলায় যাবজ্জীবন হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাক্তন প্রধানমন্ত্রীকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। মামলায় ৫৪ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। গোটা দেশ অপেক্ষায় ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী সহ ৩জনের বিরুদ্ধে রায় নিয়ে। গোটা দেশের পাশাপাশি বিশ্বও তাকিয়ে ছিল এইদিকে।

শেখ হাসিনার পাশাপাশি বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অপর অভিযুক্ত প্রাক্তন পুলিশকর্তা আল-মামুনকে ক্ষমা প্রদর্শন করে তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরও পড়ুন : সোমে শেখ হাসিনার ফাঁসির রায় সরাসরি টিভিতে সম্প্রচার হবে

৬ অধ্যায়ের ৪৫৩ পৃষ্ঠার রায় পড়ার পরেই মানবতাবিরোধী অপরাধে হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। হাসিনার বিরুদ্ধে রায়দান পড়তে গিয়ে বিচারপতি জানিয়েছেন, আন্তর্জাতিক আইনে হাসিনার বিরুদ্ধে গণহত্যার  প্রমাণ মিলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীদের হত্যার নির্দেশ দেওয়া হয়েছিল। আন্তর্জাতিক আইনের কোনও ধারাই মানা হয়নি। গণহত্যাকে জঙ্গি হামলা বলে চালানোর চেষ্টা করা হয়েছে।ট্রাইবুন্যালের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্দোলনকারীদের গুলি করে হত্যার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। মামলার রায় পড়ার সময় জানালেন বিচারপতি। তিনি আরও বলেছেন, নিহতের নির্দিষ্ট সংখ্যা জানা যায়নি।  হাসিনার কল রেকর্ড উল্লেখ রয়েছে রায়ের কপিতে। ট্রাইবুন্যালে ২ ঘণ্টা রায় পড়ার সময় জানানো হয়েছে, বিপুল সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হেলিকপ্টার থেকে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগের কর্মীরা রাস্তায় নেমে পূর্বপরিকল্পিত হামলা চালিয়েছে। শেখ হাসিনার সরকারের অধীনে, সেনাবাহিনী, পুলিশ এবং র‍্যাব বিচারবহির্ভূত ভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানানো হয়েছে। রাজনৈতিক নেতৃত্বের সরাসরি নির্দেশের ফলে বিক্ষোভকারী এবং অন্যান্য নাগরিকদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে।

চেয়ারম্যান বিচারপতি মহম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারক প্যানেল এই রায় দেন। সোমবার নির্ধারিত সময়ে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয় হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায়দান। ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্য রায় পড়তে শুরু করেন। ট্রাইব্যুনালের মতে,জুলাই মাসে প্রায় ১,৪০০ জন নিহত এবং ১১,০০০ এরও বেশিকে আটক ও গ্রেফতার করা হয়েছিল।

 

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি