চা শ্রমিকদের সঙ্গে শনিতে প্রধানমন্ত্রী হাসিনার ভিডিও বৈঠক

দৈনিক মজুরি বাড়িয়ে ১৪৫ টাকা করা হয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: চা শ্রমিকদের দাবি মেনে তাদের দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪৫ টাকা করা হয়েছে। তারপরেও তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই অবস্থায় শনিবার (২৭ আগস্ট) বিকেলে গণভবনে চা-বাগান মালিকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দৈনিক মজুরি ৩০০ টাকার দাবিতে চা-শ্রমিকেরা গত ৯ আগস্ট থেকে চার দিন দু’ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন। এরপর ১৩ আগস্ট থেকে তারা পূর্ণদিবস কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। কয়েক দফা বৈঠকেও সমস্যার সমাধান হয়নি। এরইমধ্যে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন তারা।

গত ২০ আগস্ট মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারের পদস্থ কর্মকর্তা,  শ্রম অধিদফতরের কর্মকর্তা, বাগান মালিক প্রতিনিধি ও চা-শ্রমিক নেতাদের মধ্যে বৈঠক হয়। সেখানে চা-শ্রমিকদের দৈনিক মজুরি বাডি়য়ে ১৪৫ টাকা করলে চা-শ্রমিক নেতারা আন্দোলন প্রত্যাহার ঘোষণা করেন। যদিও সেইদিন সন্ধ্যায় ফের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা করেন তারা। প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কথা বলবেন বলে সরকারের তরফ থেকে ঘোষণা করা হলে তারা আপাতত আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।

প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে ভিডিও বৈঠকে আলোচনার মধ্যে থেকে কী সিদ্ধান্ত বেরিয়ে আসে, সে দিকে তাকিয়ে সংশ্লিষ্ট সব মহল। তবে নানা পেশার সঙ্গে যুক্ত শ্রমিকদের মধ্যে যে সরকারের বিরুদ্ধে একপ্রকার অসন্তোষ তৈরি হচ্ছে সে বিষয়ে নিশ্চিত রাজনৈতিক মহল। ফলে, হাসিনা সরকারের অস্বস্তি ক্রমেই বাড়ছে। অনেকে বলছেন, এবার কারা ধর্মঘট ডাকে সেটাই দেখার।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়