বুধবার থেকে ভোটপ্রচার শুরু করছেন শেখ হাসিনা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামিকাল বুধবার থেকেই ভোট প্রচার শুরু করছেন আওয়ামী লীগ সভানেত্রী তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের অন্যতম শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত সিলেট থেকে প্রচার শুরু করছেন তিনি।  এর পরে যাবেন বরিশাল, মাদারীপুর ও গোপালগঞ্জে। সময়াভাবে বেশ কয়েকটি জেলায় ভার্চুয়ালি ভাষণ দেবেন বঙ্গবন্ধু কন্যা।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হতে চলেছে। মোট ৩০০ আসনে ভোট নেওয়া হবে। ওই ৩০০ আসনের মধ্যে ২৬৮ আসনে এককভাবে লড়ছে শাসকদল আওয়ামী লীগ। বাকি ৩২ আসনের মধ্যে ২৬টি আসন ছেড়ে দেওয়া হয়েছে জাতীয় পার্টিকে। আর ৬টি আসন ১৪ দলের জোটের শরিকদের ছাড়া হয়েছে। যদিও জাতীয় পার্টি ওই রফা সূত্র না মেনে মোট ২৮৩টি আসনে প্রার্থী দিয়েছে। ফলে অনেক জায়গাতেই আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির সরাসরি লড়াই হচ্ছে।

মঙ্গলবার আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানিয়েছেন, অনেকেই দলনেত্রী তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রচার করার জন্য অনুরোধ জানিয়েছেন। কিন্তু হাতে অল্প সময় থাকায় জেলাওয়ারি সভা করবেন প্রধানমন্ত্রী। বুধবার সকালে প্রথম সভা হবে সিলেটে। ঢাকা থেকে সিলেটে পৌঁছে হজরত শাহজালাল ও হজরত শাহ পরানের মাজারে শ্রদ্ধাজ্ঞাপন করবেন। তার পর আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন।  পরের দিন বৃহস্পতিবার রংপুর বিভাগের পঞ্চগড় ও লালমনিরহাট, রাজশাহী বিভাগের নাটোর ও পাবনা এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়িতে ভার্চুয়ালি যুক্ত হয়ে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভানেত্রী। আগামী ২৯ ডিসেম্বর বরিশাল সফরে যাবেন শেখ হাসিনা। ওইদিন বিকেল ৩টায় বরিশাল জেলা সদরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন আওয়ামী লীগ নেত্রী।  

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই