‘জেলে নয়, টুঙ্গিপাড়ায় পৈতৃক ভিটেয় ‘বন্দি’ রাখতে হবে’, তারেক সরকারকে শর্ত হাসিনার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশত্যাগের প্রায় আড়াই বছর বাদে চলতি বছরের ডিসেম্বরেই বাংলাদেশে ফেরার কথা জানিয়ে দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মৃত্যুদণ্ডের সাজা মাথায় নিয়ে দেশে ফিরলেও ঢাকার কোনও বিশেষ জেলে বন্দি থাকতে চান না বঙ্গবন্ধু কন্যা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৈতৃক ভিটেতে ‘গৃহবন্দি’ রাখার গ্যারান্টি পেলেই দেশের মাটিতে পা রাখবেন বলে ইতিমধ্যেই মধ্যস্থতাকারীর মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শর্ত পাঠিয়েছেন তিনি। পাশাপাশি তাঁর সঙ্গে ফেরা আওয়ামী লীগ নেতাদের সাধারণ কোনও জেলে রাখা যাবে না বলেও শর্ত দিয়েছেন তিনি। ওই নেতাদের সেনানিবাস কিংবা সংসদ ভবনে সাব জেল তৈরি করে সেখানে রাখতে হবে। বঙ্গবন্ধু কন্যার ওই শর্ত নিয়ে এখনও নিজের সিদ্ধান্ত জানাননি তারেক রহমান।

সেনা অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ অগস্ট ঢাকা থেকে দিল্লি পালিয়ে যান ত‍ৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা। যদিও পরে আওয়ামী লীগ সভানেত্রী  একাধিকবার দাবি করেছেন তিনি দেশ ছেড়ে দিল্লি পালাতে চাননি। তেজগাঁও থেকে যখন তাঁকে বায়ুসেনার বিমানে তোলা হয়েছিল, তখন জানানো হয়েছিল, টুঙ্গিপাড়ায় নিয়ে যাওয়া হচ্ছে। যদিও শেখ হাসিনার ওই দাবি নিয়ে সেনাবাহিনীর তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

দেশ ছাড়ার পরে প্রায় দু’বছর দিল্লিতেই রয়েছেন বঙ্গবন্ধু কন্যা। তার মধ্যেই জুলাই গণ অভ্যুত্থানে আন্দোলনকারীদের গুলি করে মারার অপরাধে গত নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁর  অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ডের সাজা শোনায়। প্রাক্তন প্রধানমন্ত্রীকে ফেরানোর আর্জি জানিয়ে ঢাকার তরফে দিল্লিকেও চিঠি পাঠানো হয়েছিল। যদিও সেই আর্জিতে সাড়া দেয়নি মোদি সরকার।

গত মাসেই এক সংবাদমাধ্যমকে সাক্ষা‍ৎকার দিতে গিয়ে বঙ্গবন্ধু কন্যা জানিয়েছিলেন, ‘চলতি বছরের মধ্যেই দেশে ফিরবেন।’ তার ওই ঘোষণা নিয়ে জোর শোরগোল শুরু হয়ে যায়। কবে তিনি ফিরবেন, তা নিয়ে জোর চর্চাও শুরু হয়। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে গতকাল বৃহস্পতিবারই (৯ জুলাই) এক আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষা‍ৎকারে বঙ্গবন্ধু কন্যা জানান, ‘চলতি বছরের ডিসেম্বরেই তিনি বাংলাদেশে ফিরে আত্মসমর্পণ করবেন।’ সাক্ষা‍ৎকারে তিনি বলেন, ‘দেশে ফিরলে তারা আমাকে গ্রেফতার করতে পারে, এমনকি মেরেও ফেলতে পারে। তবুও আমাকে যেতে হবে।’ সূত্রের খবর, ‘গত দুমাস ধরেই সেনার এক প্রাক্তন উচ্চপদস্থ কর্তা প্রধানমন্ত্রী তারেক রহমান ও শেখ হাসিনার মধ্যে দৌত্য চালাচ্ছেন। ওই সেনা আধিকারিকের মাধ্যমেই তারকেকে তিনি শর্ত দিয়েছেন, দেশে ফিরলে তাঁকে পৈতৃক ভিটে টুঙ্গিপাড়াতেই অন্তরীণ রাখতে হবে। বাকি আওয়ামী লীগ নেতাদের নিরাপদ কোনও জায়গায় বিশেষ সাব জেলে বন্দি রাখতে হবে।’

২০০৭ সালে সেনা সমর্থিত সরকারের সময়েও গ্রেফতার হয়েছিলেন শেখ হাসিনা। ১৬ জুলাই সেনাবাহিনী তাঁকে গ্রেফতার করে সংসদ ভবন চত্বরে সাবজেলে বন্দি করে রাখে। প্রায় ১ বছর পর ২০০৮ সালের ১১ জুন মুক্তিলাভ করেন তিনি।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান