বান্ধবীকে জন্মদিনের উপহার দিতে মসজিদের বাইরে থেক জুতো চুরি পড়ুয়ার, তার পর…

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কথায় বলে, ‘চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা।’ বান্ধবীকে জন্মদিনের উপহার দিতে মসজিদের বাইরে রাখা জুতো চুরি করতে গিয়ে হাতেনাতে পাকড়াও হলেন এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। পাকড়াও হতেই সঙ্গে থাকা খেলনা পিস্তল দিয়ে সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টাও করল প্রেমিক চোর। যদিও তাতে লাভ হয়নি। সাহস দেখিয়ে চোর বাবাজিকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিয়েছে।

ঢাকার কলাবাগান থানার ওসি মোহাম্মদ মোক্তারুজ্জামান জানিয়েছেন, মোহাম্মদপুরের বাসিন্দা ইবতেশাম রহমান আলফি বান্ধবীকে জন্মদিনের উপহার দিতে চেয়েছিলেন। কিন্তু উপহার কেনার মতো অর্থ হাতে না থাকায় মসজিদের বাইরে থেকে জুতো চুরির পরিকল্পনা করে। সেই পরিকল্পনা বাস্তবায়নে বুধবার (৫ মার্চ) দুপুরে পান্থপথের এসআইবিএল ফাউন্ডেশন হাসপাতালের ভিতরের মসজিদে হাজির হন।  জোহরের নমাজ পড়ে মুসল্লিরা বের হওয়ার সময়ে দেখা যায়, একজনের জুতা নেই। তিনি-সহ অন্যরা হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে চুরিতে জড়িত সন্দেহে আলিফকে শনাক্ত করেন। এ নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে ক্ষিপ্ত হয়ে খেলনা পিস্তল বের করে গুলি করার ভয় দেখালে সবাই খানিকটা হতচকিত হয়ে পড়ে। সেই সুযোগে আলিফ দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন জড়ো হওয়া মুসল্লিরা ‘ছিনতাইকারী, ছিনতাইকারী’ বলে চিৎকার করে ওঠেন। পাল্টা ধাওয়া করেন। পালাতে গিয়ে ধরা পড়েন।

জেরার মুখে আলফি স্বীকার করেছেন, বান্ধবীকে উপহার দিতে তিন দিন ধরে পান্থপথের মসজিদের সামনে থেকে জুতো চুরি করেছিলেন। শেষ দিনে ধরা পড়ে যান। সঙ্গে থাকা খেলনা পিস্তলটি বসুন্ধরা সিটি শপিং মলের একটি দোকান থেকে ৫৪ হাজার টাকায় কিনেছেন। নিজেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া বলেও পরিচয় দিয়েছেন আলিফ। তবে প্রেমিক চোর সত্যি বলছে কিনা, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

এয়ারটেলের সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, ২৮ দিনে দিতে হবে মাত্র ১৯৯ টাকা

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

গ্রাহকদের জন্য সুখবর, ট্রাইয়ের নির্দেশে ২৮ দিনের পরিবর্তে ৩০ দিনের রিচার্জ প্ল্যান

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

দোসা-ইডলি ভুলে জলখাবারে বানিয়ে ফেলুন কর্নাটকের জনপ্রিয় পদ ‘চিরোটে’

অতিথি এলে মিষ্টি কিনবেন কেন? ঘরেই বানিয়ে টেবিলে সাজিয়ে দিন রাজকীয় মালাই রোল

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

চিকি‍ৎসককে মারধর, তোলাবাজির অভিযোগে গ্রেফতার ‘বিগ বস’ খ্যাত দিব্যা শিন্ডে

একাধিক রেকর্ড ভাঙার পরেও শচিনের সঙ্গে তুলনায় খুশি নন বিরাট, বললেন…

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপাল! বন্যা-ভূমিধসে মৃত ২৪, নিখোঁজ ১৪

মেয়েকে যৌন হেনস্থার চেষ্টা, কুড়ুল দিয়ে কুপিয়ে স্বামীকে হত্যা স্ত্রীর