জন্মদিনে জন্মভিটেয় স্মরণ মহানায়িকা সুচিত্রা সেনকে

১৯৩১ সালের ৬ এপ্রিল পাবনা শহরের হেমসাগর লেনের বাড়িতে জন্মগ্রহণ করেন সুচিত্রা সেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, পাবনা: বাঙালি নারীর প্রতিচ্ছবি মানেই তিনি। মানে বাংলা চলচ্চিত্র জগতের স্বর্ণালী জগতের মহানায়িকা সুচিত্রা সেন (Suchitra Sen)। বেঁচে থাকলে আজ বুধবার ৯২ বছরে পা দিতেন তিনি। কিন্তু সবাইকে কাঁদিয়ে অনেক আগেই অমৃতলোকে পাড়ি দিয়েছেন বাঙালির ‘রমা’। তাঁকে নিয়ে রয়ে গিয়েছে অনেক রূপকথা। এদিন পাবনায় (Pabna) তাঁর জন্মভিটেয় এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে শ্রদ্ধা জানানো হল বাংলা ছবির মহানায়িকাকে।

১৯৩১ সালের ৬ এপ্রিল পাবনা শহরের হেমসাগর লেনের বাড়িতে জন্মগ্রহণ করেন সুচিত্রা সেন। বাবা করুণাময় দাশগুপ্ত ছিলেন এক স্থানীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আর মা ইন্দিরা দেবী গৃহবধূ। রমা ছিলেন পরিবারের পঞ্চম সন্তান ও তৃতীয় কন্যা। প্রথমে  মহাকালি পাঠশালায় এবং পরে পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। পরে পরিবারের  সঙ্গে পাবনা ছেড়ে কলকাতায় পাড়ি জমান। জীবদ্দশায় আর ফেরেননি জন্মভিটেয়। তবুও মহানায়িকার জন্মদিন স্মরণে ভোলেননি পাবনাবাসী।

এদিন সকালে সুচিত্রা সেন সংরক্ষণ পরিষদের উদ্যোগে তাঁর জন্মভিটেয় আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান অগণিত ভক্ত, অনুরাগী। মহানায়িকার পৈত্রিক ভিটেতে স্মৃতি সংগ্রহশালা গড়ে না ওঠায় ক্ষোভ প্রকাশ করেন। ২০১৫ সালে জবদরখলকারীদের কাছ থেকে মহানায়িকার পরিত্যক্ত জন্মভিটে উদ্ধার করে জেলা প্রশাসন। সুচিত্রা সেনের স্মৃতিকে ধরে রাখতে সংগ্রহশালা গড়ে তোলারও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু সাত বছর কেটে যাওয়ার পরেও সেই সিদ্ধান্ত কার্যকর হয়নি।

সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক নরেশ চন্দ্র মধু সাংবাদিকদের ক্ষোভের সঙ্গে বলেন, ‘মহানায়িকার অসংখ্য অবিস্মরণীয় কাজ রয়েছে। তাছাড়া একাধিক গ্রন্থও রয়েছে। সব নিয়ে যদি সংগ্রহশালা গড়ে তোলা যেত, তাহলে ভবিষ্যত প্রজন্ম আরও বেশি করে তাঁকে জানতে পারতেন। জেলা প্রশাসন কেন এতটা উদাসীন তা সত্যিই রহস্যময়।’

সাবধান! মহালয়ার দিনে ভুলেও করবেন না এই ৬ কাজ

পেটের সমস্যায় ভুগবেন, বাইক নিয়ে রাস্তায় বের হলে বিপুল খরচার সম্মুখীন হতে পারেন

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও