বাংলাদেশে এক ধাক্কায় চিনির দাম বাড়ল কেজিতে ১৩ টাকা

বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম বেড়েছে ১২ টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আর্থিক মন্দা আছড়ে পড়ার আগে দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছুঁতে শুরু করেছে। বৃহস্পতিবার এক ধাক্কায় প্রতি কেজি চিনির দাম বেড়েছে ১৩ টাকা। ফলে চিনির দাম কেজি প্রতি বেড়ে হয়েছে ১০৮ টাকা। আর বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম বেড়েছে ১২ টাকা। যার ফলে রান্নার তেলের দাম দাঁড়িয়েছে লিটারে ১৯০ টাকা। এক ধাক্কায় চিনি ও সয়াবিন তেল মহার্ঘ হওয়ায় সাধারণ মানুষ ক্ষোভে ফুঁসছেন।

গত কয়েকমাস ধরেই দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া। চাল, ডাল থেকে শুরু করে শাকসবজি-মাছ কিনতে গিয়ে সাধারণ মানুষের হাতে ছ্যাঁকা লাগছে। নিত্যপ্রয়োজনীয় জিনিস নিয়ে কালোবাজারি চালিয়ে যাচ্ছেন এক শ্রেণির ব্যবসায়ী। মাঝে মধ্যে লোক দেখানো অভিযান চালাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু তাতে পরিস্থিতির কোনও বদল ঘটেনি। গতকাল বুধবারই ভোজ্যতেল পরিশোধন কারখানার মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন সয়াবিন তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকে এক লিটারের বোতলজাত সয়াবিন তেল ১৯০ টাকায় বিক্রি হবে। এত দিন দাম ছিল ১৭৮ টাকা। ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়ে হয়েছে ৯২৫ টাকায়। এত দিন দাম ছিল ৮৮০ টাকা। গত ৩ অক্টোবর সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১৪ টাকা কমেছিল। চিনির দাম এক ধাক্কায় ৯৫ টাকা থেকে বেড়ে হয়েছে ১০৮ টাকা। ৫০ কেজির চিনির বস্তার দাম হবে ৫ হাজার ১০০ টাকা।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়