ঢাকায় পৌঁছেছেন তারেক পত্নী, রবিবার লন্ডনে নেওয়া হতে পারে খালেদাকে

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলেন তারেক রহমান পত্নী জুবেইদা রহমান। বিমানের যান্ত্রিক সমস্যার কারণে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার লন্ডন যাত্রা একদিন পিছিয়ে যাচ্ছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে নিয়ে যাওয়ার কথা লন্ডনে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবেইদা রহমান শুক্রবার সকাল ১০.৪৫ নাগাদ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন। জানা যাচ্ছে, বিমানবন্দর থেকে সরাসরি তিনি যাচ্ছেন হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য বিশেষ বিমান পাঠানো হয়েছে কাতারের আমিরের পক্ষ থেকে। কিন্তু সেই বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্স সময়মতো পৌঁছতে পারেনি ঢাকায়। তাই একদিন সময় পিছিয়ে গিয়েছে খালেদার লন্ডনযাত্রায়।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার এসে পৌঁছচ্ছে না। শনিবার সেটি আসার পর, শারীরিক অবস্থা বুঝে চিকিৎসকদের পরামর্শ মেনে রবিবার তাঁকে নিয়ে যাওয়া হবে। খালেদা জিয়ার লন্ডনযাত্রা নিয়ে রাজনৈতিক তরজা চলছিল। যে বিমানে তাঁকে নিয়ে যাওয়া হবে, তাতে কিছু সমস্যা দেখা দেওয়ায় একটু বিলম্ব হচ্ছে। তাঁর শারিরীক অবস্থার দিকে নজর রাখা হয়েছে।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক