দুর্বলের উপর সবলের আক্রমণ মেনে নেব না, আওয়ামী লিগ কর্মীদের পাশে থাকার বার্তা তারেকের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা:  কোনঠাসা , আওয়ামী লিগ  কর্মীদের উপর কোনও রকম আক্রমণ মেনে নেওয়া হবে না। বাংলাদেশে বিপুল ভোটে জয়লাভের পর প্রথম প্রেস কনফারেন্স করে এই বার্তা দিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেই সঙ্গেই, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে একসঙ্গে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন খালেদা জিয়ার পুত্র। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বললেন, “দুর্বলের উপর সবলের আক্রমণ মেনে নেব না।”   বলেছেন, “এবার দেশ গড়ার পালা। দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।” 

১৭ বছর পরে বাংলাদেশে ফেরেন তারেক রহমান। মা তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষ সময়ে পাশে থেকেই ঘরে ফেরেন তিনি। তারপর তিনি প্রতিদ্বন্দিতা করেন নির্বাচনে। ২৯৯ আসনের মধ্যে বিএনপি একাই জিতে নিয়েছে ২০৯টি আসন। প্রধানমন্ত্রীর আসনে বসতে চলেছেন তারেক রহমান। তার আগেই প্রথম সাংবাদিক সম্মেলন করেছেন তিনি। সেখান থেকেই বার্তা দিয়েছেন বাংলাদেশের দুর্বলের উপর সবলের আক্রমণ মেনে নেওয়া হবে না। তাঁর এই কথা অত্যন্ত তাৎপর্যপূরণ কারণ হাসিনার সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে কোণঠাসা আওয়ামী লিগের নেতাকর্মীরা। অনেকে এমন রয়েছেন যারা দেশ ছেরেছেন। অনেকে অত্যাচারিত হয়েছেন মহম্মদ ইউনূসের অন্তরবর্তী সরকারের আমলে। সেই সঙ্গেই মহম্মদ ইউনূসের সরকার মেতে উঠেছিল সংখ্যালঘু হিন্দুদের নিধন যজ্ঞে। সবমিলিয়ে এই দুটি বছরে বাংলাদেশকে অন্য চোখে দেখেছে গোটা বিশ্ব। সেই ক্ষত সারাতে প্রথম বার্তা দিলেন বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি আরও বলেছেন,  “জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা।”দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলেন তারেক রহমান।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ, এজেডএম জাহিদ হোসেনসহ জ্যেষ্ঠ নেতারা।  

মোদির আমন্ত্রণ উপেক্ষা, ব্রিকস সম্মেলনে আসছেন না তারেক, ‘এই মুহুর্তে’র খবরে সিলমোহর

পুষ্টিজাত খাবারে কিলবিল করছে কৃমি পোকা, ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে ক্ষোভ উগড়ে দিলেন বিপাশা

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে

অভিষেকের গ্রেফতারির বিরুদ্ধে মামলায় হাইকোর্টকে দ্রুত শুনানির নির্দেশ শীর্ষ আদালতের

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন, কড়া বার্তা শুভেন্দুর

অভিষেকের পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট, গ্রেফতার হবেন?

শুভেন্দুকে জেড প্লাস সুরক্ষা দেবে কেন্দ্র, কেন বাড়ল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা?

শর্তসাপেক্ষে শ্রীরামপুরে মিছিলের অনুমতি পেল কালীঘাটপন্থী তৃণমূল

জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে ইস্তফা হাসিনা কন্যার

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চিন, ভয়াবহ ভূমিধসে মৃত ১৬

ট্রেনের কামরা যেন বাড়ির ডাইনিং রুম! হাঁড়ি ভর্তি ভাত-চিকেন নিয়ে ভাইরাল মহিলা

বসপায় ক্ষমতা নিয়ে তুঙ্গে লড়াই, ভাইপোকে দল থেকে তাড়ালেন মায়াবতী