পাকিস্তান ঘনিষ্ঠ সেনা কর্তা ফায়জুর রহমানকে সরালেন তারেক

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই ঘনিষ্ঠ হিসাবে পরিচিত সেনা কর্তা লেফটেন্যান্ট জেনারেল ফায়জুর রহমানকে গুরুত্বহীন করে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মুক্তিযুদ্ধ বিরোধী জামায়াতে ইসলামীর প্রিয়পাত্র হিসাবে পরিচিত ফায়জুরকে কোয়ার্টার মাস্টার জেনারেলের (কিউএমজি) পদ থেকে হটিয়ে গুরুত্বহীন করে ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট পদে পাঠানো হয়েছে। তার জায়গায় নিয়ে আসা হয়েছে ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে। মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কমান্ড্যান্ট মেজর জেনারেল নাসিম পারভেজকেও সেনা থেকে সরিয়ে রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব দিতে তার চাকরি বিদেশ মন্ত্রকে ন্যস্ত করা হয়েছে। তিনিও জামায়াতের পোষ্যপুত্র হিসাবে পরিচিত।

২০২৪ সালের ৮ অগস্ট তদারকি সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পরেই বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানকে সরাতে বড় ধরনের পরিকল্পনা করেছিলেন মুহাম্মদ ইউনূস। পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের এজেন্ট হিসাবে পরিচিত সেনা আধিকারিকদের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছিলেন। পাক সেনা প্রধান আসিম মুনিরের প্রিয়পাত্র লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে প্রিন্সিপ্যাল স্টাফ অফিসার ও ফায়জুর রহমানকে কোয়ার্টার মাস্টার জেনারেল হিসাবে নিয়োগ দিয়েছিলেন। ফায়জুরের নেতৃত্বে সেনা অভ্যুত্থানের চেষ্টা হয়েছিল। কিন্তু সেনা গোয়েন্দা সূত্রে খবর পেয়েই তাকে গৃহবন্দি করেন সেনা প্রধান ওয়াকার।

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠিত হওয়ার পরেই বাংলাদেশ সেনাকে জামায়াতে তথা পাকিস্তানপ্রেমী মুক্ত করার পদক্ষেপ নেওয়া শুরু হয়। গত রবিবার লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) থেকে সদর দফতরের চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) করা হয়। আর সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি (জেনারেল অফিসার কমান্ডিং) মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে পদোন্নতি দিয়ে লেফটেন্যান্ট জেনারেল করে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে নিয়োগ দেওয়া হয়। পিএসও হিসেবে দায়িত্ব পালন করে আসা লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে আর্মড ফোর্সেস ডিভিশন (এএফডি) থেকে রাষ্ট্রদূত হিসেবে বিদেশ মন্ত্রকে ন্যস্ত করা হয়।

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ফের দ্বিতীয় দফায় সেনার শীর্ষ পর্যায়ে রদবদল করা হয়। নতুন কিউএমজি শাহীনুল হক এক সময় সেনা সদরের চিফ অফ জেনারেল স্টাফ (সিজিএস) এবং সেনা সদর দপ্তরের (এএইচকিউ) মাস্টার-জেনারেল অব দ্য অর্ডন্যান্স (এমজিও) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০তম বিএমএ লং কোর্সের মাধ্যমে কমিশন পাওয়া শাহীনুল চট্টগ্রামের ২৪তম পদাতিক ডিভিশন এবং সাভারের নবম পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন এক সময়। অ্যাডজুট্যান্ট জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসা মেজর জেনারেল হাকিমুজ্জামানকে মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কমান্ড্যান্ট পদে পাঠানো হয়েছে।  টাঙ্গাইলের ঘাটাইলে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হোসাইন আল মোরশেদ সেনাবাহিনীর নতুন অ্যাডজুট্যান্ট জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন। তিনি এক সময় এনএসআইয়ের মহাপরিচালক ছিলেন।  রংপুরে ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানকে লজিস্টিকস এরিয়ার (লগ এরিয়া) জিওসি করা হয়েছে। আগের লগ এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোস্তাগৌসুর রহমান সেনাবাহিনী থেকে অবসরে গেছেন।

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

সোমবার কলকাতার একাধিক রাস্তা বন্ধ, কোন কোন রুটে চলবে না গাড়ি, চোখ বুলিয়ে নিন…

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড