এই মুহূর্তে

দুটি আসনেই জয়ী তারেক রহমান, সরকার গঠনের পথে বিএনপি, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে হয়েছিল ভোট। নির্বাচন শেষ হতেই শুরু হয় ভোট গনণা। এই নির্বাচনে গোটা বিশ্ব সহ বাংলাদেশের নজর ছিল ঢাকা-১৭ আসনের দিকে। কারণ ওই আসনে প্রার্থী হয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গোটা দিন ধরে চলা উত্তেজনার অবসান হয়েছে ভোরের দিকে। জয়ী হয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। ১৭ বছর পর দেশে ফিরে নির্বাচনে লড়ে ছিনিয়ে নিয়েছেন জয়। .

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোটগণনা শেষে রিটার্নিং কর্মকর্তারা ফল ঘোষণা করেন। বগুড়া-৬ আসনে বড় ব্যবধানে জয়ী হলেও রাজধানীর এ আসনে শক্ত প্রতিদ্বন্দ্বীতার মুখে পড়েন তারেক। তবে প্রতিপক্ষ জামায়াতে ইসলামীর প্রার্থীর বিরুদ্ধে জয় পেয়েছেন ৪৩৯৯ ভোটে। বগুড়া-৬ আসনে ১১৬টি কেন্দ্রে তারেক রহমান পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৬৫১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থী আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৭২ হাজার ১৮০ ভোট।  রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষরিত ফলাফলের তথ্য জানাচ্ছে, এ আসনে ধানের শীষ প্রতীকে তারেক রহমান পেয়েছেন ৭২ হাজার ৬৯৯ ভোট। দাঁড়িপাল্লা প্রতীকে  খালিদুজ্জামান পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৪ হাজার ৩৯৯ ভোটের ব্যবধানী জয়ী হয়েছেন তারেক রহমান। ঘোষিত ফলাফলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৫৮টি আসন। অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৪টি আসনে।

আরও পড়ুন: হেরে গেলেন মুক্তিযুদ্ধ বিরোধী জামায়াতের প্রধান ও মহাসচিব

বাংলাদেশে বিরাট জয় পেয়েছে বিএনপির। ২৯৯ (মোট আসন ৩০০) আসনের মধ্যে দুই তৃতীয়াংশের বেশি আসনে ধানের শীষের প্রার্থীরা জয়ী হয়েছে। দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিএনপির সভাপতি তারেক রহমান। তিনি  দু’টি আসনেই জয়ী হয়েছেন। সংসদে বিরোধী দলের আসনে বসছে জামায়াত। ইতিমধ্যে ম্যাজিক ফিগার পেরিয়েছে বিএনপি। সরকারিভাবে ঘোষণা করা না হলেও ২০০ আসনে জয়ী হয়েছে বিএনপি প্রার্থীরা।     

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ঢাকা যেন কলম্বো, পেট্রোল ডিজেল কিনতে লম্বা লাইন পাম্পে , চলছে হাতাহাতি-মারামারি

ইউনূসের দুই উপদেষ্টাকে গ্রেফতারের দাবিতে এবার পথে জামায়াতে ইসলামী

বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘স্বাধীনতা পুরস্কার’ পাচ্ছেন খালেদা জিয়া

জামিন পেলেন ইউনুস জামানায় জেলে যাওয়া সাংবাদিক আনিস আলমগীর

লালনের কুষ্টিয়ায় বিশ্ববিদ্যালয়ের মধ্যেই ছুরি দিয়ে শিক্ষিকাকে ক্ষতবিক্ষত করে খুন

সরকারি ‘বাবুমশায়’রা না আসায় অফিসের বারান্দায় বসে রইলেন মন্ত্রী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score Mohun Bagan Super Giant vs Odisha FC 4 - 1
Goals
Goal By Jamie Maclaren 14' & 24'
Live Score 4 - 1
Match Status
Loading...
Powered by Ei Muhurte