এই মুহূর্তে

ইসলামি জঙ্গিদের খুশি করতে হাদির জন্য চোখের জল, দীপুকে নিয়ে নীরব তারেক

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশ চলে গিয়েছে ইসলামি জঙ্গিদের কব্জায়। ফলে ১৭ বছর বাদে দেশের মাটিতে ফিরেই প্রথম ভাষণে ইসলামি জঙ্গিদের মন জয়ের চেষ্টা চালালেন খালেদা পুত্র তারেক রহমান। ইসলামি জঙ্গিদের ‘আদর্শ’ তথা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির জন্য চোখের জল ফেললেও, ময়মনসিংহে ইসলামি জঙ্গিদের হাতে খুন হওয়া হিন্দু যুবক দীপু দাসকে নিয়ে নীরবই রইলেন। আর তাতেই হতাশ বিএনপির সমর্থক হিন্দুরা। যদিও রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ‘তারেকের বাবা জিয়াউর রহমান বাংলাদেশকে ইসলামি রাষ্ট্র বানানোর পরিকল্পনা করেছিলেন। সংবিধানে ‘বিসমিল্লাহ রহমানের রহিম’ শব্দগুচ্ছ সংযোজন করেছিলেন। ফলে খালেদা পুত্রের কাছ থেকে ধর্মনিরপেক্ষতা ও হিন্দুদের জন্য চোখের জল ফেলার আশা করা অন্যায়।’

দীর্ঘ ১৭ বছর বাদে গতকাল বৃহস্পতিবারই লন্ডন থেকে ঢাকায় ফিরে এসেছেন ‘টেন পার্সেন্ট’ খ্যাত কুখ্যাত তোলাবাজ তারেক রহমান। বিমানবন্দর থেকে সোজা চলে গিয়েছিলেন ৩০০ ফুটের সংবর্ধনাস্থলে। সেখানে ১৬ মিনিট ভাষণ দেন তিনি। তাঁর ভাষণে উঠে এসেছে ইসলামি জঙ্গি শরিফ ওসমান হাদির কথা।ভারতকে টুকরো করার হুমকিদাতার জন্য চোখের জল ফেলে তারেক বলেন, ‘কয়েকদিন আগে চব্বিশের আন্দোলনের এক সাহসী সদস্য; প্রজন্মের এক সাহসী সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। ওসমান হাদি শহিদ হয়েছেন। হাদি চেয়েছিল এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক। মানুষ তাদের গণতান্ত্রিক এবং অর্থনৈতিক অধিকার ফিরে পাক।’ কিন্তু ইসলামি জঙ্গিদের বর্বরতার শিকার

গত ১২ ডিসেম্বর সিঙ্গাপুরের হাসপাতালে চিকি‍ৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তথা ভারতকে টুকরো করার অন্যতম পরিকল্পনাকারী ওসমান হাদি। ওই দিনই ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অপবাদে পিটিয়ে মারা হয় হিন্দু যুবক দীপু দাসকে। শুধু পিটিয়ে মেরেই ক্ষান্ত হয়নি ইসলামি জঙ্গিরা। নিথর দীপুর দেহ গাছে বেঁধে ফের এক দফা মারধর করার পরে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। বেশ কয়েক ঘন্টা বাদে গিয়ে পুলিশ দীপুর আধপোড়া দেহ উদ্ধার করে।

Published by:

Share Link:

More Releted News:

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

তারেকের জমানায় মবের মুল্লুক, কুষ্টিয়ায় হামলা চালিয়ে পীরকে পিটিয়ে হত্যা মৌলবাদীদের

ভয় দেখিয়ে তিন ছাত্রকে ধর্ষণ, গ্রেফতার নরপিশাচ মাদ্রাসা শিক্ষক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ