বিদায়বেলায় কান্নায় ভেঙে পড়লেন বাংলাদেশের প্রধান বিচারপতি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশের ২৩ তম প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকির অবসর গ্রহণ করছেন ২৫ সেপ্টেম্বর। সেইসময় অবশ্য ছুটি থাকায় বৃহস্পতিবার(৩১ অগস্ট) তাঁর শেষ কর্মদিবস। বিদায়ের শেষবেলায় চোখে জল এল প্রধান বিচারপতির। নিয়মানুযায়ী  প্রধান বিচারপতিকে আপিল বিভাগের এক নম্বর বিচার কক্ষে অ্যাটর্নি জেনারেল অফিস ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বিদায়ী সংবর্ধনা দেয়। সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট উভয় বিভাগের সব বিচারপতি ও আইনজীবীরা উপস্থিত ছিলেন। এজলাস কক্ষে বক্তব্য রাখার সময় চোখে জল আসে প্রধান বিচারপতির।

তিনি বলেন, “এ বিদায় মুহূর্তে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমার মরহুম বাবা-মাকে। আমার জন্য এবং আমাদের পরিবারের প্রতিটি সদস্যের জন্য অপরিসীম কষ্ট আর ত্যাগ স্বীকার করে তারা জান্নাতবাসী হয়েছেন। তারা আমার সংগ্রামের পথে সহায়তা করেছেন”।  এরপরেই কেঁদে ফেলেন তিনি। এজলাস কক্ষ নিশ্চুপ হয়ে যায়।

বিচারব্যবস্থার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “মানুষ শাসন বিভাগ, আইন বিভাগের প্রতি আস্থা হারাতে পারে। কিন্তু বিচার বিভাগের প্রতি আস্থা হারালে ওই জাতিকে খারাপ সময়ের জন্য, খারাপ দিনের জন্য অপেক্ষা করতে হবে। বিচার বিভাগ জনগণের মৌলিক অধিকারের রক্ষক, সংবিধানের রক্ষক। তাই বিচারকদের সাহসী ও সুবিচারক হতে হবে”।

২০২১ সালের ৩১ ডিসেম্বর হাসান ফয়েজ সিদ্দিকী প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করেন। ২৫ সেপ্টেম্বর তাঁর ৬৭ বছর পূর্ণ হবে। তাই সংবিধান অনুযায়ী, তাঁকে  ওইদিন তিনি অবসর গ্রহণ করতে হবে। ২২তম প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের উত্তরসূরী তিনি।

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…