‘শেখ হাসিনা ফিরে আসবে ‘,এবার ভেসে উঠল খুলনা স্টেশনের ডিসপ্লে বোর্ডে

Share:

নিজস্ব প্রতিনিধি : একদিকে যখন হিংসে-হানাহানি,লুটপাট সন্ত্রাসের রাজত্ব অন্যদিকে চলছে হিন্দু নিধন যজ্ঞ তখনই ‘বন্ধু শেখ হাসিনা আবার ফিরে আসবে’ স্লোগান উঠল বাংলাদেশে। শুধু তাই নয়, বড় বড় অক্ষরে লিখা রয়েছে ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

খুলনা রেলস্টেশনের ডিজিটাল বিলবোর্ডের স্ক্রলিংয়ে ভেসে ওঠে এমন কিছু শব্দ যা ঘুম কেড়ে নিয়েছে মোল্লা ইউনূস সরকারের। গতকাল শনিবার সন্ধ্যা থেকে বেশ কিছু লেখা বিলবোর্ডে দেখা যায়। যাতে লিখা ছিল, ‘বন্ধু শেখ হাসিনা আবার ফিরবে।’
এদিকে এই ঘটনা জানাজানি হওয়ার পর শনিবরা স্থানীয় লোকজন রেলস্টেশন অবরোধ করে রাখেন। ওই ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে আসলাম হোসেন নামের রেলওয়ের এক অপারেটরকে আটক করে পুলিশ। পরে রাত ১০টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এই নিয়ে খুলনা রেলওয়ে থানা–পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জানান, খবরটি ছড়িয়ে পড়ার পরপরই স্থানীয় ছাত্র–জনতা স্টেশনমাস্টারের কার্যালয়ের সামনে অবরোধ করে রাখেন। পরে তাঁরা আসলাম হোসেনকে আটক করে পুলিশের কাছে তুলে দিয়েছেন। তাঁর বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা জানিয়েছে, খুলনা রেলস্টেশনের ডিজিটাল বিলবোর্ডের স্ক্রলিংয়ে এই লেখা গুলো দেখার পরেই স্থানীয় ছাত্র–জনতা খুলনা রেলস্টেশনে তক্ষনাৎ সেখানে এসে উপস্থিত হন। এই সময় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীকালে খুলনা মহানগর বিএনপি নেতা–কর্মী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা–কর্মীরা সেখানে উপস্থিত হন। এই সময় ওই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আসলাম হোসেন নামে এক ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এই নিয়ে রবিবার(১৫ ডিসেম্বর) খুলনা রেলওয়ের স্টেশন মাস্টার জানান, রেলের ডিজিটাল বিলবোর্ড একটি প্রতিষ্ঠানের কাছে তৈরি করতে দেওয়া হয়েছিল। প্রতিষ্ঠানটি এখনো রেলের কাছে বিলবোর্ড হস্তান্তর করেনি। সরবরাহকারী প্রতিষ্ঠানটি ওয়াই–ফাইয়ের মাধ্যমে বিলবোর্ডটি নিয়ন্ত্রণ করত।

এদিকে সরবরাহকারী প্রতিষ্ঠানের ব্যক্তি আসলাম হোসেন পুলিশকে জানিয়েছেন, বিলবোর্ড হ্যাক হয়েছে। এই কারণে এমন লেখা উঠে এসেছে। তিনি এর সঙ্গে জড়িত নন।

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩