পরীমণির বিরুদ্ধে মাদক মামলার সাক্ষ্যগ্রহণ ২৮ আগস্ট

এর আগে তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ উঠেছিল যে, ঢাকার টাউন ক্লাবে মদ্যপ পান করে তিনি এবং তাঁর বন্ধুরা পুরো ক্লাব তছনছ করে তাঁদের মদ না দেওয়ায়।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আজ রবিবার ৯ জুলাই পরীমণির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলায় দাখিল করা মামলার সাক্ষ্য গ্রহণেরও কথা ছিল, কিন্তু সেই তারিখও পেছনো হল। আজ ঢাকার বিশেষ জজ বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে পরীমণির বিরুদ্ধে মাদক মামলাটির সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। পরীমণির আইনজীবী আদালতকে জানান, আপিল বিভাগ থেকে তাঁর মামলাটির স্থগিতাদেশ দেওয়া হয়েছে। তাই আদালত সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামী ২৮ আগস্ট করেছেন। এরআগে গত ৯ জানুয়ারি এই মামলার কার্যক্রম ছয় মাস স্থগিত করা হয়েছিল।

প্রসঙ্গত, ২০২১ সালের ৪ আগস্ট বিকেলে ঢাকার বনানীতে পরীমণির বাড়িতে র‌্যাব বাহিনী অভিযান চালিয়ে অভিনেত্রীর বাড়ি থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে। এরপর অভিনেত্রীকে গ্রেপ্তার করা হয়। তার কিছুদিন পরেই অভিনেত্রীকে জামিনে কারামুক্ত করা হয়। এর আগে তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ উঠেছিল যে, ঢাকার টাউন ক্লাবে মদ্যপ পান করে তিনি এবং তাঁর বন্ধুরা পুরো ক্লাব তছনছ করে তাঁদের মদ না দেওয়ায়। এছাড়াও তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ তিনি ঢাকার টাউন ক্লাবের তিন সদস্যকে মারধর করেন।

তবে এই অভিযোগের ভিত্তিতে অভিনেত্রী পাল্টা সেই সদস্যদের বিরুদ্ধে পাল্টা ধর্ষণের অভিযোগ তোলেন। এবং বলেন সেই তিনজন তাঁকে জোর করে জোর করে শ্লীলতাহানি এবং ধর্ষণ করার চেষ্টা করেন। সেই মামলাও এখনও চলছে। তবে আপাততঃ অভিনেত্রী তাঁর সন্তান রাজ্যকে নিয়েই ব্যস্ত। আর তাঁর সাংসারিক কোন্দলও তুঙ্গে। ২০২১ সালের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট জমা দেন। এবং গত বছর ৫ জানুয়ারী থেকে পরীমণির মাদক পাচারের অভিযোগে মামলা শুরু করে আদালত।

অবৈধ ভাবে ভারতে বসবাসের অভিযোগে উত্তরপ্রদেশের আলিগড় থেকে গ্রেফতার ১২

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭৫৫ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

অনন্ত আম্বানির সঙ্গে ভাইরাল ভিডিও কাণ্ডে ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস শাহরুখের

দলে ফিরবেন জাদেজা-সিরাজ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

৮ ডিসেম্বর লঞ্চ হচ্ছে iQOO 16, প্রকাশ্যে এল নতুন ফিচার

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর