যুক্তরাষ্ট্রে একসঙ্গে শাকিব-অপু, সম্পর্ক জোড়া লাগার জল্পনা ছড়াতেই মুখ খুললেন নায়িকা

শাকিব খান আমার ক্যারিয়ারের সফলতম একজন সহশিল্পী। আমার ক্যারিয়ারে বড় একটি মাত্রা যোগ করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশ সুপারস্টার শাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়শই তুলকালাম চলে সংবাদ মাধ্যমে। কি করছেন তিনি, কার সঙ্গে সম্পর্কে আছেন সবটাই জানতে উৎসুক ভক্তরা। ব্যক্তি গত জীবনে তিনি দুবার বিয়ে করেছেন তিনি, তাও আবার গোপণে। এমনকি সন্তানের বাবা হয়েছেন সেটাও গোপণে। ২০১৮ সালে নায়িকা অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের ১৯৫ দিনের মাথায় ঢাকাই ইন্ডাস্ট্রির আরও এক জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী কে বিয়ে করেন শাকিব খান। সেই ঘরেও তাঁর একটি ছেলে। কিন্তু বুবলীর সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই, একথা আগেই জানিয়েছেন শাকিব খান। কিন্তু বুবলীর সঙ্গে কোনও আইনত বিচ্ছেদ হয়নি শাকিব খানের।

এদিকে এখন নতুন করে জল্পনা বাড়াচ্ছে, আবার হয়তো অপু বিশ্বাস ও শাকিব খান এক হতে চলেছেন। এই নিয়েই সংবাদপত্রে এখন একাধিক খবরে ছড়াছড়ি। এই মূহুর্তে সন্তানসহ যুক্তরাষ্ট্রে রয়েছেন শাকিব খান ও অপু বিশ্বাস। তবে একসঙ্গে নয়, যে যার নিজের প্রয়োজনেই গিয়েছেন সেখানে। কিন্তু যুক্তরাষ্ট্রে গিয়েই একেবারে জোড়ায় জোড়ায় ঘুরছেন অপু ও শাকিব। শনিবারই ফাঁস হয় শাকিব-অপুর সেই ভিডিও। সামাজিকমাধ্যমে ভিডিওটি প্রকাশ পেতেই শাকিব-অপুর ভক্তরা তাঁদের আবারও এক হওয়ার জল্পনা করছেন। এদিকে শোনা যাচ্ছে, ভিডিওটি ফাঁস হতেই সন্তানকে নিয়ে বুবলীও যুক্তরাষ্ট্রে যাচ্ছেন! কিন্তু কবে যাচ্ছেন তা জানা যায়নি। এদিকে একসঙ্গে ঘোরার পর একটি ঘরোয়া আয়োজনেও দেখা গিয়েছিল শাকিব-অপুকে।

তবে কী মান অভিমান ভুলে আবারও এক হচ্ছেন তাঁরা? বিষয়টি নজর এড়িয়ে যায়নি অপুরও। নিউইয়র্ক থেকে ফেসবুক লাইভে একটি অনুষ্ঠানের অতিথি হিসেবে অপু বলেন, “বেলাশেষে শাকিব আর আমরা একটা পারিবারিক সম্পর্কে আছি। কিন্তু আমি ব্যক্তিগতজীবন নিয়ে কথা বলতেই চাই না। কারণ আমাদের একসঙ্গে কাজের জায়গায় দেখে দর্শক অনেক বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। কারণ এখন কাজ বেড়ে গেছে। শাকিব খান আমার ক্যারিয়ারের সফলতম একজন সহশিল্পী। আমার ক্যারিয়ারে বড় একটি মাত্রা যোগ করেছেন। ওই জায়গা থেকে প্রিয়তমা সম্পর্কে বলতে গেলে, এত অল্প সময়ে এত ভালো একটা সিনেমা বানানো শাকিব খানের পক্ষেই সম্ভব। আর কারও পক্ষে সম্ভব না।”

পাশাপাশি একটি সংবাদমাধ্যমকে অপু বলেন,” আমাদের সন্তান জয় প্রথম যুক্তরাষ্ট্রে এসেছে। তার কাছে এখানকার চারপাশটা নতুন। তার বাবার সঙ্গে নতুন নতুন জায়গায় যাচ্ছে, সময়টা বেশ উপভোগ করছে জয়। বাংলাদেশে থাকতেও সে বাবার সঙ্গে ঘুরতে বের হয়। যুক্তরাষ্ট্রে আসার পরদিনই শাকিবের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। এরপর তো ছেলেকে নিয়ে শাকিব ঘোরাঘুরি করছেন।”

অবৈধ ভাবে ভারতে বসবাসের অভিযোগে উত্তরপ্রদেশের আলিগড় থেকে গ্রেফতার ১২

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭৫৫ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

অনন্ত আম্বানির সঙ্গে ভাইরাল ভিডিও কাণ্ডে ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস শাহরুখের

দলে ফিরবেন জাদেজা-সিরাজ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

৮ ডিসেম্বর লঞ্চ হচ্ছে iQOO 16, প্রকাশ্যে এল নতুন ফিচার

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর