মাতৃত্বকালীন ছুটি চাওয়ার অপরাধে চাকরি হারাতে হল সাড়ে আট মাসের অন্তঃসত্ত্বাকে

মাতৃত্বকালীন ছুটি চালু হলেও সেই নিয়ম মেনে চলার তোয়াক্কাই করছেন না দেশের বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের শীর্ষ আধিকারিকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কর্মরত মহিলাদের জন্য বেতন-সহ মাতৃত্বকালীন ছুটি চালু হলেও সেই নিয়ম মেনে চলার তোয়াক্কাই করছেন না দেশের বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের শীর্ষ আধিকারিকরা। বরং স্বেচ্ছাচারিতা চালিয়ে যাচ্ছেন তাঁরা। সেই স্বেচ্ছাচারিতার আরও এক নজির দেখা গেল রবিবাসর। শুধুমাত্র ন্যায্য অধিকার চাওয়ার অপরাধে কাজ হারাতে হলো এক বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার মহিলা কর্মীকে। হতভাগিনীর নাম জিন্নাতি বেগম। দেওয়ানগঞ্জ উপজেলার একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থায় (এনজিও) মাসিক ১০ হাজার টাকার বেতনের চাকরি করতেন। কাজ হারিয়ে অথৈ জলে পড়েছেন আট মাসের অন্তঃসত্ত্বা জিন্নাতি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ডাংধরা ইউনিয়নের কাউনিয়ারচরের বাসিন্দা জিন্নাতি বেগমের স্বামী কর্মহীন। ফলে তাঁর চাকরিই ছিল পরিবারের একমাত্র আয়ের উ‍ৎস। সাড়ে আট মাসের অন্তঃসত্ত্বা জিন্নাতি অনাগত সন্তানকে সুষ্ঠভাবে পৃথিবীর আলো দেখাতে সংস্থার ম্যানেজারের কাছে মাতৃত্বকালীন ছুটি চেয়ে আবেদন জমা দেন। সেই আবেদন ছুড়ে ফেলে ম্যানেজার আব্দুল বারি স্পষ্ট জানিয়ে দেন, ছুটি দেওয়া যাবে না। চাকরি ছাড়তে হবে। যদি জিন্নাতি চাকরি না ছাড়েন, তাহলে সংস্থাই তাঁকে চাকরি থেকে ছাড়িয়ে দেবে।

ম্যানেজারের কথা শুনে বিস্ময়ে হতবাক হয়ে পড়েন জিন্নাতি। শেষ পর্যন্ত আত্মসম্মানের কথা বিবেচনা করে চাকরি ছেড়ে দেন। কিন্তু তাঁর ফেব্রুয়ারি মাসের বেতন আটকে দেন নরপিশাচ ম্যানেজার। রবিবার এই বিষয়ে যোগাযোগ করা হলে নিজের অপকীর্তির জন্য অনুশোচনা করতে দেখা যায়নি আবদুল বারি। উল্টে জিন্নাতিকে কাঠগড়ায় তুলে তিনি বলেন, ‘চাকরির সময় জানিয়ে দেওয়া হয় গর্ভকালীন অথবা দুই বছর কম বয়সের সন্তান থাকলে তাদের নিয়োগ হবে না। কিন্তু চাকরি পাওয়ার সময়ে গর্ভবতী হওয়ার কথা লুকিয়ে গিয়েছিলেন জিন্নাতি।’

মানবাধিকার সংগঠন দুপ্রকের জেলা সভাপতি জাহাঙ্গির সেলিম জিন্নাতির সঙ্গে যা হয়েছে তাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে বলেছেন, ‘বেতনসহ মাতৃত্বকালীন ছুটি পাওয়া জিন্নাতির আইনসিদ্ধ অধিকার। তাঁকে ছুটি না দিয়ে শুধু অমানবিক আচরণই করা হয়নি, আইনকেও লঙ্গন করা হয়েছে।’

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়