কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে বিবিএ পড়ুয়া সহ গ্রেফতার ৩

বুধবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে রাজধানীর চকবাজার থেকে গ্রেফতার করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: লালবাগে কলেজ ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে আটকে রেখে গণধর্ষণের মতো নারকীয় ঘটনার মূলপাণ্ডা মনির হোসেন শুভকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে রাজধানীর চকবাজার থেকে গ্রেফতার করা হয়। ধৃত শুভ বর্তমানে এক কলেজ থেকে বিবিএ করছে। পাশাপাশি ধানমন্ডি থানার পুলিশ আরও দুজনকে গ্রেফতার করেছে। ধৃতরা হলো আল আমিন ওরফে বিল্লাল ও সবুজ। 

বৃহস্পতিবার দুপুরে কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে এক সাংবাদিক সম্মেলনে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, ‘জেরার ধৃত শুভ জানিয়েছে, লালবাগ এলাকার বাসিন্দা এক বন্ধুর মাধ্যমে মাসখানেক আগে নির্যাতিতা কলেজ ছাত্রীর সঙ্গে তার পরিচয় হয়। দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। পাঁচ-সাতবার দেখাও করেছে দুজনে। তবে ১২ ফেব্রুয়ারি ওই ছাত্রীকে অজ্ঞান করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের ঘটনা নিয়ে মুখ খুলতে চায়নি।’

ধৃত শুভ সত্যি কথা বলছে কিনা, তা নির্যাতিতার সঙ্গে কথা বলে যাচাই করা হবে বলেও জানিয়েছেন র‍্যাব মুখপাত্র। তাঁর কথায়, ‘নির্যাতিতা চিকি‍ৎসাধীন থাকায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। সুস্থ হওয়ার পরেই তার সঙ্গে কথা বলবেন তদন্তকারী আধিকারিক।’

উল্লেখ্য, বুধবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে রাজু ভাস্কর্যের সামনে এক তরুণীকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন এক পথচারি। অসুস্থ তরুণী জানায়, গত চারদিন তাকে আটকে রেখে লাগাতার ধর্ষণ করেছে দুই যুবক। তার পরে রাস্তায় ফেলে দিয়ে গিয়েছে। ওই পথচারিই তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। খোদ রাজধানীতে দিবালোকে ছাত্রীকে তুলে নিয়ে আটকে রেখে ধর্ষণের ঘটনা জানাজানি হতেই দেশজুড়ে শোরগোল পড়ে যায়। অভিযুক্তদের ধরতে পুলিশের পাশাপাশি আসরে নামে র‍্যাব।

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি