বাংলাদেশের সাংসদ খুনে জড়িত রহস্যময় নারীকে আটক করেছে পুলিশ

সিলিস্তি নিজেকে মূল অভিযুক্ত আক্তারুজ্জামান শাহীনের বান্ধবী বলে দাবি করেছেন। ইতিমধ্যেই সিলাস্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সম্প্রতি ঝিনাইদহ-৪ আসনের আওয়ামী লীগের সাংসদ আনোয়ারুল আজিম কলকাতায় ঘুরতে গিয়ে পরিকল্পিত ও নৃশংসভাবে খুন হয়েছেন। কলকাতার নিউটাউনের সঞ্জিভা গার্ডেনের বি ইউ ব্লকের ৫৬ নম্বর ফ্ল্যাটে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর তাঁর মরদেহ টুকরো টুকরো করে ট্রলিব্যাগে ভরে অজ্ঞাত স্থানে নিয়ে ফেলে দেয় হত্যাকারীরা। এই ঘটনায় এমপির মেয়ে ডরিন ঢাকার শেরেবাংলা নগর থানায় মামলা করেন। সঙ্গে কলকাতাতেও এই মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঘটনাটি ঘটেছে, গত ১৩ মে। ইতিমধ্যেই এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনা সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। জানা গিয়েছে, সাংসদ খুনের মাস্টারমাইন্ড হলেন আনোয়ারুল আজিমের ছোটবেলার বন্ধু তথা ব্যবসায়িক অংশীদার আখতারুজ্জামান শাহীন। পুলিশি সূত্র অনুযায়ী, ব্যবসায়িক দ্বন্দ্বের সূত্র ধরে এমপিকে হত্যার পরিকল্পনা করেন আক্তারুজ্জামান শাহীন।

এ ছাড়া এই ঘটনায় সিলিস্তি রহমান নামে এক তরুণীও জড়িত। তাঁকে হানি ট্র্যাপ হিসেবে ব্যবহার করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে। সিলিস্তি নিজেকে মূল অভিযুক্ত আক্তারুজ্জামান শাহীনের বান্ধবী বলে দাবি করেছেন। ইতিমধ্যেই সিলাস্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। কিন্তু এখনও তাঁর বিষয়ে বিস্তারিত জানা যায়নি। এই খুনে তদন্তকারী অফিসারেরা জানিয়েছেন, মূল অভিযুক্ত আক্তারুজ্জামান শাহীন আনোয়ারুল আজিমকে খুনের জন্য খুনিদের ৫ কোটি টাকা সুপারি দিয়েছিলেন। এই ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ওই তিনজন হলেন-চরমপন্থী দল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা আমানউল্লাহ আমান, মোস্তাফিজ ও ফয়সাল। গোয়েন্দাদের জেরার মুখে আমান জানিয়েছেন, আনোয়ারুল আজিমকে হত্যার জন্য হানিট্র্যাপ ফেঁদেছিলেন সাংসদের ছোটবেলার বন্ধু আখতারুজ্জামান শাহীন। গত ৩০ এপ্রিল কলকাতায় যান শাহীন, আমান ও বান্ধবী সিলিস্তি রহমান।

নিউটাউন এলাকার সঞ্জীবা গার্ডেনের একটি ডুপ্লেক্স ফ্ল্যাটে ওঠেন তারা। তার আগেই কলকাতায় গিয়েছিলেন শাহীনের দুই সহযোগী সিয়াম ও জিহাদ। ওই ফ্ল্যাটে বসে সাংসদ আজিমকে খুনের পরিকল্পনা করা হয়। ১০ মে বাংলাদেশে ফিরে আসেন শাহীন। ঢাকার ডিবি সূত্রও বলছে, শিলাস্তি রহমান ১৫ মে বিমানে দেশে ফেরেন। তার সঙ্গে দেশে ফেরেন মূল কিলার আমানুল্লাহ। ধারণা করা হচ্ছে, হত্যার মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীন এমপি আনারকে কলকাতা নিতে এই তরুণীকেই ফাঁদ হিসেবে ব্যবহার করেছিলেন। তাই খুনের পরিকল্পনা বাস্তবায়িত করতে নিজের দুই ঘনিষ্ঠ মোস্তাফিজ ও ফয়সালকে কলকাতায় ডেকে পাঠান শাহীন। ১২ মে দর্শনা সীমান্ত দিয়ে কলকাতায় পৌঁছন আনোয়ারুল আজিম। ১৩ মে কৌশলে নিউটাউনের ফ্ল্যাটে ডেকে পাঠানো হয় সাংসদকে। সেখানেই ওই মহিলাও উপস্থিত ছিলেন। ফ্ল্যাটে পৌঁছনোর পরে আক্তারুজ্জামান শাহীনের পাওনা টাকা মেটানোর জন্য আজিমকে চাপ দেওয়া হয়। এ নিয়ে কথা কাটাকাটি শুরু হলে প্রথমে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে সাংসদকে হত্যা করা হয়। পরে চাপাতি দিয়ে দেহ টুকরো-টুকরো করে কেটে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়।

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…

খালি পেটে চা কফি না ফলের রস? দিনের শুরুতে কোন খাবার শরীরের জন্য উপকারী

আজকের রাশিফল: পারিবারিক জীবনে ঝড়, সম্পর্কে ছেদ, দূরে ভ্রমণের সময়ে সজাগ থাকুন…

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ