‘গোটা দেশ এখন লাইফ সাপোর্টে’, ইউনূসকে বিঁধে বিস্ফোরক মন্তব্য বিচারকের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা জমানার অবসানের পরেই মোল্লা মুহাম্মদ ইউনূসের রাজত্বে বাংলাদেশ জুড়ে কায়েম হয়েছে মবের মুল্লুক। নখদাঁত বের করে ঝাঁপিয়ে পড়েছে মৌলবাদী ও জঙ্গিরা। ধর্ষণ-খুন-ছিনতাই হয়ে উঠেছে জলভাত। ফলে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। দেশজুড়ে যে  চরম অরাজকতা চলছে তা নিয়ে এবার এজলাসে বসেই ক্ষোভ উগরে দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম। গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) সচিবালয়ে ভাঙচুর সংক্রান্ত মামলার শুনানিতে ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন, ‘বাংলাদেশটারই কোনও লাইফ নেই। অলরেডি পুরো দেশটাই এখন লাইফ সাপোর্টে।’ বিচারকের ওই বিস্ফোরক পর্যবেক্ষণ মন্তব্য নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। আইনজীবীরা মনে করছেন, ‘মোল্লা মুহাম্মদ ইউনূস ও তার গ্যাং যে দেশ চালাতে ব্যর্থ, তাই খোলাখুলি বলেছেন বিচারক।’ অনেক নেটা নাগরিক এমন স‍ৎ সাহস দেখানোর জন্য বিচারক জামসেদ আলমকে কুর্নিশ জানিয়ে বলেছেন, ‘স‍ৎ সাহসের জন্য আপনকে ইতিআস মনে রাখবে।’

গত সোমবার (২১ জুলাই) প্রশিক্ষণ চলাকালীন উত্তরার দিয়াবাড়ির কাছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে ভেঙে পড়ে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান। অগ্নিদগ্ধ হয়ে মর্মন্তিক মৃত্যু হয় শতাধিক পড়ুয়া-শিক্ষক ও অভিভাবকের। ইউনূস সরকারের তরফে দুর্ঘটনায় হতাহতদের সংখ্যা গোপন করা হচ্ছে বলে অভিযোগ তুলে সচিবালয়ের সামনে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। ওই বিক্ষোভ ঘিরে রণত্রের চেহারা নেয় সচিবালয়। পরুয়াদের উপরে হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে পুলিশ। লাঠিচার্জের পাশাপাশি কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। পুলিশির হামলায় আহত হয় ৭৫ পড়ুয়া। বিক্ষোভ আন্দোলনে জড়িত থাকায় চার পড়ুয়াকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়।

মামলার শুনানির সময়ে ক্ষোভ উগরে দিয়ে বিচারক জামসেদ আলম বলেন, ‘দেশে আইনশৃঙ্খলা বলতে গেলে এখন নেই। রাষ্ট্র না থাকলে সার্টিফিকেট দেবে কে? সচিবালয় হচ্ছে রাষ্ট্রের মাথা। যদি মাথাই আক্রান্ত হয়, তাহলে শরীরের কী দাম থাকবে? আমরা এখন একটা ট্রানজিশন পিরিয়ডে আছি। আমরা আওয়ামী লীগ ও বিএনপির শাসন দেখেছি। এভাবে চলতে থাকলে হয়তো একদিন জামায়াতের শাসনও দেখতে হবে। একটি রাষ্ট্র ঠিক হতে তিনটি প্রজন্ম লাগে। আমাদের প্রজন্ম ভাল রাষ্ট্র দেখবে না, আমাদের সন্তানের প্রজন্ম হয়তো দেখতে পাবে। সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। সব কিছু এখনও পচে যায়নি, কিছু রয়ে গিয়েছে। আশা করছি, ধীরে ধীরে হয়তো ভাল কিছু দেখব।’

দেশ যে রসাতলের দিকে এগোচ্ছে তার উল্লেখ করে বিচারক আরও বলেন, ‘দেশের ১২ আনা তো অলরেডি শেষ হয়ে গিযেছে। আসামিদের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে, তারা আর চাকরি পাবে? এত এত গোল্ডেন এ প্লাস দিয়ে কী হবে? সিডিএমএস ঠিক থাকবে? ওদের জীবন তো শেষ। যেখানে বাংলাদেশটারই কোনও লাইফ নেই। অলরেডি পুরো দেশটাই এখন লাইফ সাপোর্টে।’

’

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

রিলস স্ক্রল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল