‘হাসিনা উচ্ছেদ আন্দোলনে কোনও মাস্টারমাইন্ড ছিল না’, ইউনূসের দাবি নস্যা‍ৎ ক্রীড়া উপদেষ্টার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: তদারকি সরকারের প্রধান উপদেষ্টা তথা রাজাকার মোল্লা মুহাম্মদ ইউনূসের মিথ্যাচারের পর্দাফাঁস করে দিলেন তাঁরই ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শেখ হাসিনার বিরুদ্ধে চলা মামলায় সাক্ষ্য দিতে গিয়ে তিনি বলেন, ‘গত বছরের জুলাইয়ে শুরু হওয়া কোটা বিরোধী আন্দোলনে (শেখ হাসিনা উচ্ছেদ আন্দোলন) কেউ মাস্টারমাইন্ড বা প্রধান কুশীলব ছিলেন না।’

গত বছরের ৫ অগস্ট সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যূত হন বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা। তাঁকে কুর্সি থেকে সরাতে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই ও মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ’র পরিকল্পনামাফিক জুলাই মাসে শুরু হয়েছিল কোটা বিরোধী আন্দোলন। শেখ হাসিনা ক্ষমতাচ্যূত হওয়ার পরে গত বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব নিয়েছিলেন মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার বাহিনীর অন্যতম শীর্ষ নেতা মোল্লা মুহাম্মদ ইউনূস। সেপ্টেম্বর মাসে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় যোগ দিতে গিয়ে তদারকি সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে শেখ হাসিনাকে উচ্ছেদ আন্দোলনের প্রধান কুশীলব হিসাবে উল্লেখ করেছিলেন।

কিন্তু এক বছর বাদে ইউনূসের সেই দাবি নস্যা‍ৎ করে দিলেন তদারকি সরকারের ক্রীড়া ও যুব উপদেষ্টা তথা হাসিনা উচ্ছেদ আন্দোলনের নেতৃত্বে থাকা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসে শাহবাগ থানার প্রাক্তন ওসি (অপারেশন) আরশাদ হোসেনের আইনজীবী সাদ্দাম হোসেন অভির জেরার মুখে পড়েন। একপর্যায়ে অভি জানতে চান-তাদের আন্দোলনে কোনও মাস্টারমাইন্ড ছিল কি না? জবাবে অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা বলেন, গত বছরের ৫ জুন কোটাপ্রথা পুনর্বহালের রায়ের পর আমরা ৫৮ জন সমন্বয়ক-সহসমন্বয়ক মিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন শুরু করি। এতে কোনও রাজনৈতিক দলের ইন্ধন ছিল না। আন্দোলনে প্রধানও কেউ ছিল না। সমন্বয়কদের সবার মর্যাদা সমান ছিল।’

শেখ হাসিনার উচ্ছেদ আন্দোলনের পিছনে বিদেশি কোনও শক্তির মদত ছিল কিনা, তা জানতে চাওয়া হলে আসিফ বলেন ‘শেখ হাসিনার পদত্যাগ চেয়ে যে একদফা কর্মসূচি ঘোষণা করা হয়েছিল তার পিছনে কোনও বিদেশি ইন্ধন ছিল না। আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছি।’

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের