‘শেখ হাসিনার মতো পরিণতি হবে’, এবার বিএনপিকে হুমকি জামায়াত মহাসচিবের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপির সঙ্গে জামায়াত ইসলামীর সঙ্ঘাত চড়ছে। জামায়াত ইসলামীকে ‘স্বাধীনতা বিরোধী’ হিসাবে আখ্যা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাতে বেজায় চটেছেন মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর দোসর জামায়াত ইসলামীর শীর্ষ নেতারা। এবার পাল্টা আক্রমণ করতে গিয়ে বিএনপির পরিণতি শেখ হাসিনার মতো হবে বলে হুমকি দিয়েছেন সংগঠনের মহাসচিব তথা কুখ্যাত গণহত্যাকারী মিয়া গোলাম পরওয়ার।

স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার দলীয় এক আলোচনাসভায় অংশ নিতে গিয়ে বিএনপির মহাসচিবকে কটাক্ষ করে জামায়াতের মহাসচিব বলেন, ‘জামায়াত তাদের সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। বিরোধিতা করার আগে জামায়াতে অবদানের কথা স্মরণ করতে হবে। জামায়াতের সমর্থন ছাড়া সরকার গঠন করতে পারেননি। রাজপথে আন্দোলন করতে পারেননি।’ ১৯৭১ সালে প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়নি জানিয়ে পরওয়ার বলেন, ‘একাত্তরে বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়নি। সেই কারণেই চব্বিশের গণঅভ্যুত্থানে কোটি কোটি মানুষ বলেছে, এটাই দ্বিতীয় স্বাধীনতা। জামায়াতে ইসলামী আদর্শিক কারণেই দেশ ও স্বাধীনতাকে ভালোবাসে।

জামায়াত নিয়ে ‘খেললে’ শেখ হাসিনার মতো পরিণতি হবে বলে হুঁশিয়ারি দিয়ে পরওয়ার বলেন, ‘শেখ হাসিনা জামায়াতকে নিষিদ্ধ করতে গিয়ে প্রাণ নিয়ে দেশ ছেড়ে পাকিয়ে গিয়েছেন। বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবশ্য আগেই বিদেশে চলে গিয়েছেন। জামায়াত মনে করলে একজনকেও দেশের মাটিতে ফিরতে দেবে না। এমনকি আজ যারা বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বড়-বড় কথা বলে সেই সব বিএনপি নেতাদের টিকিও খুঁজে পাওয়া যাবে না। আমাদের পিছনে লাগলে কত ভয়ঙ্কর হতে পারি, তা এ দেশের হিন্দুরা এবং আওয়ামী লীগ টের পেয়েছে। বিএনপি নেতারাও টের পাবে।’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান ভেঙে বাংলাদেশ চাননি বলে দাবি করে জামায়াতের মহাসচিব বলেন, ‘৭ মার্চ যদি শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েই থাকেন, তাহলে ৭ থেকে ২৩ মার্চ শেখ মুজিব পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসলেন কেন?’

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক