হাতে ঘা নিয়েও বরফ ভেঙে সংসার চালাতে হয়

দিনে আয় সাড়ে ৩০০ থেকে ৫০০ টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা:  হাতে ধরে রয়েছেন কাঠের লম্বা মুগুর। আর তা দিয়ে বাক্সের ভিতরে কয়েকজন আঘাত করে চলেছেন। মুগুরের আঘাতে বাক্সের ভিতরে থাকা বরফ গুঁড়োগুড়ো হচ্ছে। সকাল হলেই তাঁরা এই কাজে ব্যস্ত হয়ে পড়েন। এটা করেই তারা জীবন যাপন করেন। দিনে আয় সাড়ে ৩০০ থেকে ৫০০ টাকা। বরফ ভেঙে তারা কর্কশিটের তৈরি বাক্সে ভরে রাখেন।

সিলেটের লালবাজার মাছের আড়তের পাশেই দেখা পাওয়া যায় বরফ ভাঙা শ্রমিকদের। কেউ গত ৩০ বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত। অনেকে বংশ পরম্পরায় এটাকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন। তাদের মধ্যে একজন ইউসুফ আলি। বয়স ৪৮। প্রতি পিস বরফ কেনেন ৩০০ টাকা দিয়ে। মাছের আড়তের অনেকের সঙ্গে তাঁর দীর্ঘদিনের যোগাযোগ। তারা ইউসুফ আলির থেকে বরফ কিনে নিয়ে যান। সব বরফ একদিনে ভাঙা সম্ভব হয় না। সেগুলি জলে চলে যায়।

এই গল্পের ফাঁকে রুহেল আহমেদ ইউসুফ আলির থেকে বরফ কিনতে আসেন। ইউসুফ আলি ইলিশ মাছ কিনেছেন। এর মধ্যে দুটি তিনি বোনের বাড়িতে পাঠাবেন। মাছ পৌঁছতে একদিন সময় লাগবে। তাই, মাছ যাতে নষ্ট না হয়, তার জন্য বরফ কিনতে এসেছেন।

বরফ নিয়ে আসেন মেন্দিবাগ এলাকার একটি বরফ কারখানা থেকে। বরফ কেনার ব্যাপারে কারখানার মালিকের সঙ্গে তাদের চুক্তি করা আছে। অনেকে আবার দৈনিক ভিত্তিতে বরফ সরবরাহ করেন। বরফ ভাঙতে ভাঙতে ঠাণ্ডায় অনেকের হাতে ঘা হয়ে যায়। সেই ঘা নিয়েও ভাঙতে হয় বরফ।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়